Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।
Showing posts with label C Programming Language. Show all posts
Showing posts with label C Programming Language. Show all posts

C Programming Language শিখুন (পার্ট -১৮)

Sunday, May 22, 2011

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক আগে শুরু করা C Programming এর উপর টিউটোরিয়াল গুলো অনেক দূর এগিয়ে নিয়ে গেলেও শেষ করা হয়ে উঠেনি বিভিন্ন কারনে। তার জন্য নিশ্চই আমার উপর ক্ষেপে আছেন অনেকেই। অলসতা, ব্যস্ততা আর ক্লাসের কারনেই যত গোলমাল হয়েছে। সবাই আমাকে তাই ক্ষমা করে দিবেন। এবার আশা করি একটানা আরো কিছু টিউটোরিয়াল লিখতে পাবর। সবার কাছে সেই দোয়া চেয়ে আবারও শুরু করছি। আজ C Programming এর ছোট একটা Basic Topics - Scope নিয়ে কিছু লিখব। কেউ যদি আমার এত দিনের Gap এর কারনে পূর্বের সব কিছু ভুলে গিয়ে থাকনে তাহলে পিছন থেকে একটু ঘুরে আসতে পারেন।

Scope কি?

একটি প্রোগ্রামের Identifier গুলো কোথায় ব্যবহার করা হবে কোথায় বা কোন অংশে তাদের ক্ষমতা থাকবে তাই হচ্ছে Scope। Scope এর বাংলা হচ্ছে সুযোগ। আমরা প্রোগ্রামে যে সকল Variable বা চলক গুলো ব্যবহার করি তা প্রোগ্রামের একটি নির্দিষ্ট অঞ্ছলেই ব্যবহার করা যায়।  অন্য যাগায় তারা নিষ্কিয় থাকে।
যেমন একটি Variable বা চলক তারা  declare বা ঘোষনা করার আগে ব্যবহার করা যায় না। আবার প্রোগ্রামের একটি ফাংশান বা ব্লকে তা ডিক্লেয়ার করলে তা অন্য ব্লকে ব্যবহার করা যায় না। সুতরাং বলা যায় যে Scope শুরু হয় যখন কোন Variable যদি declare করা হয় তখন।

Scope এর একটা উদাহরন দেখিঃ



#include
int x=4;  //Gobal Variable.
int main(void)
{
int x=8;  //Inside Main function Variable.
{
int x=12; //Block variable or function variable.
printf("Block x: %d \n",x);
}
printf("Inside Main function x: %d \n",x);
printf("Global x: %d \n",::x);
return 0 ;
}

ফলাফলঃ

Block x: 12;
Inside Main function x: 8
Global x:


এখানে প্রথমে Main function বা প্রধান ফাংশানের আগে x=4; ধরা হয়েছে। যা হচ্ছে গ্লোবাল বা সার্বোজনীন Variable। এটা যেকোন যায়গায় ব্যবহার করা যাবে।
তার পর Main function বা প্রধান ফাংশানের পরে কিন্তু ব্লকের আগে আরেকটি x Variable ব্যবহার করা হয়েছে। যা প্রধান ফাংশানের পরে যে কোন যাগায় ব্যবহার করা যাবে।
একটি ব্লগে আবার ও আরেকটি x Variable ডিক্লেয়ার করা হয়েছে। যা শুধু মাত্র ঐ কোড ব্লকেই কাজ করবে। ঐ কোড ব্লকের পর আর কাজ করবে না।
বুঝার সুবিধার জন্য এখানে একটি মাত্র Variable ব্যবহার করা হয়েছে। সব যায়গায়ই Variable হিসেবে x নেওয়া হয়েছে শুধু মাত্র এর মান ভিন্ন ধরা হয়েছে।
Global x এর মান ধরা হয়েছে 4, Main function এর ভিতরের x এর মান ধরা হয়েছে 8 এবং Block এর ভিতরের x এর মান ধরা হয়েছে 12প্রোগাম টি রান করালে দেখা যায় যে একটি মাত্র চলক ব্যবহার করা সত্যেও বিভিন্ন যাগায় বিভিন্ন মান প্রিন্ট করে।
যদি অন্য আরো Variable করা হয় তাহলে  Global Variable এর একসেস পেতে ঐ Variable এর আগে দুটি কোলন(::) দিতে হয়। যা উপরের প্রোগ্রামের মধ্যে নিচের লাইনের মধ্যে ব্যবহার করা হয়েছে
printf("Global x: %d \n",::x);
কিন্তু একই নামের অন্য কোন Variable ব্যবহার না করলে সাধারন নিয়মেই Global Variable ব্যবহার করা যায়।
আর এ ক্ষেত্রে  precedence বা অগ্রাধিকার হচ্ছে আগে ব্লকে ব্যবহৃত Variable এর। তার পর Main function এর ভিতরের Variable এর। এবং শেষে Global Variable এর।

Read more ...

Programming শিখার পূর্বশর্ত সঠিক Algorithm জানা।

Tuesday, April 26, 2011

মূলত যারা Programming শিখতে চান তাদের জন্য সঠিক Algorithm  জানা আবশ্যক। সঠিক Algorithm না জানার কারনে অনেকে Programming  কিছুদিন শিখে পরে কঠিন মনে করে ছেড়ে দেয় অথবা মুখস্ত করে। আসলে Programming  তেমন কঠিন নয় আর এটা মুখস্ত করার মত বিষয়ও না। Programming দক্ষতা নির্ভর করে আপনি Logicaly কতটুকু develop  এবং কতটুকু সঠি্ক Algorithm করতে পারেন। তো আসুন জেনে নিই Algorithm কী? মূলত আমি কিছুদিনের মধ্যে PHP/MySQL নিয়ে ধারাবাহিক টিউন শুরু করব। তাই আমি চাই যারা PHP/MySQ  শিখতে চান তারা যেন এটা ভালো ভাবে জানে।

অ্যালগরিদম (Alogorithm) কি?

বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। যেকোন সমস্যা সমাধানের জন্য প্রথমে সমাধানের উপায় ঠিক করতে হয়। সমস্যা সমাধানের জন্য program লেখা আবশ্যক। কিন্তু সাধারনত কোন program সরাসরি লেখা হয় না। প্রথমে problem টি বিশ্লেষন(Analysis) করা হয়। Analysis করার পর সমস্যার সমাধান নির্ণয় করা হয়। সমাধানের উপায়কে ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে বিভক্ত করা হয় এবং সেই অংশগুলোকে যুক্তিসম্মতভাবে পর্যায়ক্রমে কম্পিউটারের মাধ্যমে উপ্সথাপনা করা হয়। তাছাড়াও প্রাত্যহিক জীবনে সব কাজই আমরা ছোট ছোট অংশে বিভক্ত করে যুক্তির্তকের মাধ্যমে পর্যায়ক্রমে কাজটি সম্পন্ন করে থাকি। কোন সমস্যা সমাধানের সুস্পষ্ঠ ধা্পসমূহের ক্রমবিন্যাস কে Alogrithm বলে।  অনেকে হয়ত বুজতে পারেন নাই, আপনাদের জন্য আরেকটু সহজ ভাবে বলি, মনে করেন আপনার ব্যক্তিগত জীবনে যখন কোন সমস্যা হয় এবং সেই সমস্যা সমাধানের জন্য যে সঠিক ও সহজ পথ বাইর করেন তাই  Alogorithm.  ঠিক কম্পিউটারের ভাষায় কোন সমস্যা(Program) সমাধানের সহজ ও সঠিক পথ নির্বাচন করাই Alogorithm.

Alogorithm-এর প্রয়েজনীয়তা

Algorithm যেকোন Programming এর গুরূত্বপূর্ণ অংশ। Algorithm সঠি্ক না হলে Program সঠিকভাবে কাজ করবে না। Programming  দক্ষতা অর্জন করতে হলে Alogorithm  সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকতে হবে । Program কোন ধারাবাহিকতার কাজ করবে , Alogorithm  সেটি নির্ধান করে। তাছাড়াও Alogorithm –কে যত সুষ্ঠু ও সঠিকভাবে উপস্থাপনা করা যায় –Program  তত কম Memory Space  নেয় এবং তুলনামূ্লক কম সময়ে output –এ ফলাফল প্রদর্শিত হয়।
এখানে আমি Algorithm আরো সহজে বুজার জন্য কয়েকটা উদাহরন দিলাম।
Ex 1: মনে করি আমরা দুটি সংখ্যা্র যোগফল বের করবো। তাহলে একটু চিন্তা করে দেখুন কিভাবে এটা করবেন।
প্রথমে দুটি সংখ্যা নিতে হবে। তারপর সংখ্যা দুটি যোগ করতে হবে। সংখ্যাদয় যোগ করার পর তার মান দেখাতে হবে এবং কাজটি সমাপ্ত করতে হবে।
এটি একটি সহজ Algorithm.
আশাকরি সবাই বুজতে পেরেছেন।

Read more ...

C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন (পার্ট-৪)

Friday, February 11, 2011

বিসমিল্লাহহির রাহমানের রাহীম।সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি। অনেক দিন পর টিউন করতে বসলাম। আমার এ সেমিস্টারে প্রতিদিনই ক্লাস তাই সময় নিয়ে টিউন করা হয়নি।
এর আগে আমি সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ডাটা টাইপ সম্পর্কে আলচনা করছি। আজকে আমি সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের কনস্ট্যান্ট(Constant) সম্পর্কে আলচনা করব। কায়সার আহমেদ ভাই ও C  এর উপর লিখতেছে। উনি খুব সুন্দর ভাবে লিখতেছে।
ডাটা টাইপ এর মত C তে প্রধানত চার প্রকারের Constant বা ধ্রুবক  আছে। (যাদের মান সব সময়ের জন্য স্থির তাদের  ধ্রুবক বলে। যেমন ১ এরমান সবসময় ১ এ থাকবে)তারা হলঃ
  1. Integer constant
  2. Floating-point constant
  3. Character constant
  4. String constant
Integer এবং Floating-point constant সংখা প্রকাশ করে । এদেরকে সাধারনত numeric-type constant ও বলা হয়। নিছের নিয়ম গুলো সকল numeric-type constant এর ক্ষেত্রে প্রযোয্য।
  1. কমা এবং খালি স্পেস numeric-type constant এর ভিতর থাকতে পারবেনা।
  2. প্রয়োজন অনুযাই –(মাইনাস) সাইন ব্যবহার করা যাবে।
  3. numeric-type constant তাদের সর্বোচ্ছ ও সর্বোচ্ছ নিন্ম সীমা অতিক্রম করতে পারবেনা।

Integer constant: Integer constant বলতে integer quantity(অবিভাজ্য সংখা যেমনঃ ১, ২, ৩ ইত্যাদি) বুঝায়। Integer constant তিন প্রকারের number system( সংখা পদ্ধতি) এ লেখা হয়।
  1. 1. Decimal ( এদের ভিত্তি হচ্ছে 10। সংখা ০ হতে ৯ পর্যন্ত। অর্থাত ০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ )
  2. 2. Octal: (এদের ভিত্তি হচ্ছে ৮। সংখা ০ হতে ৭ পর্যন্ত।অর্থাত ০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭)
  3. 3. Hexadecimal ((এদের ভিত্তি হচ্ছে 16। সংখা ০ হতে 9 এবং a b c d e f or A B C D E F পর্যন্ত।অর্থাত ০ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ a b c d e f or A B C D E F )
কম্পিউটার উপরের তিন  সংখা পদ্ধতির এক পদ্ধতি ও পড়তে পারে না। সে এগুলোকে Binary নামক অন্য সংখা পদ্ধতিতে পরিবর্তন করে নেয়। Binary সংখা পদ্ধতির ভিত্তি হচ্ছে ২ ( ০ এবং ১) ১ দ্বারা বিদুতের উপস্থিতি এবং ০ দ্বারা বিদুতের অনউপস্থিতি প্রকাশ করে এবং কম্পিউটার এ ভাবেই কোন তথ্য পড়ে।
Floating-point constant: দশমিক যুক্ত যেকোন সংখাই হচ্ছে Floating-point constant। এগুলো সাধারনত Decimal সংখা পদ্ধতিতেই লেখা হয়। যেমনঃ ১.২। ৫৮৪.৩। ৯৫০.২১১। .০০০০৫৪ ইত্যাদি। Floating-point constant কে exponent ১০ এর power দ্বারা ও লেখা যায়।
Character constant: Character constant বলতে single character বা একটি বর্ন কে বুঝায়। যা apostrophes (‘ ’) দ্বারা আবদ্ব থাকে। যেমনঃ ‘a’ । ‘A’ । ‘c’ । ‘d’ ইত্যাদি। এগুলোর এক একটির এক একটি নির্দিষ্ট মান আছে। যা চিত্রে দেখতে পাবেন।
asci tbl C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন (পার্ট ৪) | Techtunes
এখানে decimal ও Hexadecimal দুই মান ই দেওয়া আছে।

String constant: String constant বলতে String কে বুঝায়। যা Double apostrophes (“ ”) দ্বারা আবদ্ব থাকে। এগুলোর মান থাকে না। যেমনঃ “a” “mechi” “kaka” ইত্যাদি।
আমার টিউন গুলো একটু নিরস হলেও C  শেখার জন্য খুবই দরকারি। এগুলো হচ্ছে অ আ বা ক খ এর মত যা ছাড়া আপনি প্রোগ্রামিং এবং আমার পরবর্তি টিউন গুলো বুঝতে পারবেন না। থিওরি নিয়ে আমি আর দুটি টিউন করব। তার পর আমাদের কাঙ্কিত প্রোগ্রামিং নিয়ে লিখব। এগুলো জানলে প্রোগ্রামিং শিখা সহজ হবে।
আজকের মত এ পর্যন্তই। আবার লিখব এ প্রত্যাশায়……………

Read more ...

C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন (পার্ট-২)

সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি। শুধু মাত্র সাধারন ইউজারদেরকে প্রোগ্রামিং লেনগুয়েজ সম্বন্ধে ধারনা দেওয়ার জন্য আমার এই চেষ্টা।
আজকে আমি সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ডাটা টাইপ সম্পর্কে আলচনা করব।
অনেক প্রকারের ডাটা টাইপ আছে। তার মধ্য প্রধান চারটি হচ্ছেঃ
১. Int data type
২.char data type
৩.float data type
৪. double data type
Int data type বলতে integer quantity(অবিভাজ্য সংখা যেমনঃ ১, ২, ৩ ইত্যাদি) বুঝায়। এর সাইজ ২ বাইট বা ১৬ বিট(১বাইট=৮বিট)এবং রেঞ্জঃ -৩২৭৬৮ থেকে +৩২৭৬৭ পর্যন্ত।
char data type বলতে single character( একটি বর্ন যেমন a, b, z, A, N ইত্যাদি) বুঝায়। এর সাইজ ১ বাইট বা ৮ বিট।বিট(১বাইট=৮বিট)এবং রেঞ্জঃ -১২৮ থেকে +১২৭ পর্যন্ত।
float data type বলতে floating point number( দশমিক সংখা যেমনঃ ১০.৫, ১.৮, ৫.৬ ইত্যাদি) বুঝায়।এর সাইজ ৪ বাইট বা ৩২ বিটবিট(১বাইট=৮বিট)এবং রেঞ্জঃ ৩.৪ e-৩৮ থেকে ৩.৪ e+৩৮ পর্যন্ত।এখানে e দ্বারা exponent বা power বুঝানো হয়।
double data type বলতে Double precition floating point number বুঝায়।এটা float data type এর মতোই তবে সাইজ বিশাল। এর সাইজ ৮ বাইট বা ৬৪ বিট।বিট(১বাইট=৮বিট)এবং রেঞ্জঃ ১.৭ e-৩০৮ ১.৭ e+৩০৮পর্যন্ত।
আজকের মত এতটুকুই পরবর্তিতে আপনাদের সামনে সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের কনস্ট্যান্ট এবং প্র্যজনীয় বই ও সফটওয়ার নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ।

Read more ...

YouTube থেকে শিখুন C++ Programming

youtube channel logo YouTube থেকে শিখুন C++ Programming | Techtunes
ইউটিউবে শুধু Move, Song আর Video না  প্রোগ্রামিং শিখতে যারা আগ্রহী তারা C++ Programming টাও শিখে নিতে পারবেন। এবার Beginner Programmer রা ইউটিউবে বেশিরভাগ সময় কাটাবেন Programming শেখার জন্যে।মোট 48 টা Lesson এর সমন্বয়ে এ পোগ্রামিং স্কুল এর সৃষ্টি। কথা না বাড়িয়ে নিচের লিঙ্কে ক্লিক করে এখনি চলে যান। বই দেখে শেখার থেকে ও ভালো কাজে দিবে। যারা পোগ্রামিং শিখতে চান তারা Please একবার হলে ও ঢু মেরে আসবেন।
hqdefault YouTube থেকে শিখুন C++ Programming | Techtunes
http://www.youtube.com/view_play_list?p=A68C1F33757B4A38
আসা করি Beginner Programmer সবার উপকারে আসবে।
সব সময় শুনি কপি পেষ্ট কপি পেষ্ট, কোন দিন ভালো ভাবে চোখে পড়ে নি। আজ একদম চোখের ভিতরে প্রবেশ করলো।
অনেক গুলো সাইটে ই দেখি আমার পোস্ট। কোন দিন আমাকে জিজ্ঞেস ও করে নি। হুবুহু পেষ্ট করে দিয়েছে। তারা একবার ও ভাবে  নি একটি পোষ্ট লিখতে আমার কত কষ্ট হয়েছে।

Read more ...

C++ এর ৫০টি ভিডিও টিউটোরিয়াল (এবার আপনার পালা প্রোগ্রামার হবার)

c++ C++ এর ৫০টি ভিডিও টিউটোরিয়াল (এবার আপনার পালা প্রোগ্রামার হবার) | Techtunesবাংলাদেশে ভিডিও টিউটোরিয়াল পাওয়াটা খুব মুসকিল। আর পাওয়া গেলেও সেগুলো মান সন্মত হয় না। এর আগেও আমি অনেক ভিডিও টিউটোরিয়া দিয়েছি আপনাদের আজকে আমার হাজির হলাম সি++ প্রোগ্রামিং এর ৫০টি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। নিচে প্রতিটা চেপ্টার দিলাম। ১ থেকে ৫০টি। আপনার যেটা দরকার সেটায় ক্লিক করুন পরে একটা পেজ আসবে সেখানে প্লে চিন্হতে ক্লিক করলেই ভিডিও শুরু হয়ে যাবেন। নিচের ছবিটি দেখুন। যেখানে মার্ক করা সেখানে ক্লিক করলেই ভিডিও শুরু হবে।
untitled1 C++ এর ৫০টি ভিডিও টিউটোরিয়াল (এবার আপনার পালা প্রোগ্রামার হবার) | Techtunes

Video Tutorials

6780490 C++ এর ৫০টি ভিডিও টিউটোরিয়াল (এবার আপনার পালা প্রোগ্রামার হবার) | Techtunes

50. C++ Tutorial (46) – Absolute n00b spoonfeed

6780490 C++ এর ৫০টি ভিডিও টিউটোরিয়াল (এবার আপনার পালা প্রোগ্রামার হবার) | Techtunes

Read more ...