Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।
Showing posts with label TIPS AND TRICKS. Show all posts
Showing posts with label TIPS AND TRICKS. Show all posts

Windows 7 ইনস্টল করুন USB পেন ড্রাইভ থেকে

Thursday, April 5, 2012

আজকাল বাজারে অপটিক্যাল ড্রাইভ ছাড়া প্রচুর নোটবুক পিসি পাওয়া যায়। এসব নোটবুকে USB পেন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। এছাড়া ও ল্যাপটপ অথবা ডেস্কটপের অপটিক্যাল ড্রাইভ নস্ট থাকলে তখন ইউএসবি পেন ড্রাইভের সাহায্যে অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায়। আজ আপনাদের শেখাব USB পেন ড্রাইভ থেকে Windows 7 ইনস্টলের পদ্ধতি।
নিচে ধাপে ধাপে তা আলোচনা করা হল-
পেনড্রাইভ পার্টিশন এবং ফরম্যাট করা:
Windows 7 এর বুটেবল ইউএসবি পেন ড্রাইভ তৈরী করার জন্য ৮জিবির পেন ড্রাইভই আদর্শ। ৪জিবি দিয়ে ও হয়, তবে বাজারে যেসব পেন ড্রাইভ পাওয়া যায় তাদের বেশিরভাগের গায়ে ক্যাপাসিটি যা লেখা থাকে প্রকৃতপক্ষে তার চাইতে অনেক কম থাকে। তাই সব ৪জিবির পেন ড্রাইভ দিয়ে না ও হতে পারে। বুটেবল করার জন্য পেন ড্রাইভটিকে বিশেষভাবে পার্টিশন এবং ফরম্যাট করতে হবে। এই কাজের জন্য Windows 7 অপারেটিং সিস্টেমের পিসি ব্যবহার করাটাই উত্তম।
১. পেন ড্রাইভটি USB পোর্টে সংযোগ দিন। দরকারি কিছু থাকলে তা ব্যাকআপ রাখুন। কারণ পেন ড্রাইভের সব ডাটা মুছে যাবে।
২. Start Menu -> Search বক্সে cmd লিখলে উপরে cmd নামে একটা সার্চ রেজাল্ট পাবেন।
৩. Ctrl+Shift+Enter চাপুন অথবা cmd এর উপর রাইট ক্লিক করে Run as Administrator এ ক্লিক করুন।
৪. উইন্ডোজের একটা ওয়ার্নিং আসবে yes ক্লিক করুন। কমান্ড প্রম্পট চালু হবে।
৫. কমান্ড প্রম্পটে বাই ডিফল্ট c:\Windows\system32 লোকেশন থাকবে। diskpart লিখে এন্টার দিন। DISKPART> প্রম্পট দেখাবে।
৬. list disk লিখে এন্টার দিন। আপনার কম্পিউটারে সংযুক্ত সব ডিস্কের তালিকা Disk 0, Disk 1 এইভাবে দেখাবে। আপনার পেন ড্রাইভটি কত নাম্বারে দেখাচ্ছে তা নোট করে নিন। ডিস্কের সাইজ দেখে সহজেই বুঝতে পারবেন কোনটি পেন ড্রাইভ।
৭. একে একে নিচের প্রতিটি কমান্ড টাইপ করে এন্টার দিন(খেয়াল রাখবেন সব কমান্ড যেন সঠিকভাবে এক্সিকিউট হয়)-
Select Disk # (# এর পরিবর্তে ৬ নং ধাপে পাওয়া আপনার পেন ড্রাইভের নাম্বারটি হবে)
Clean
Create Partition Primary
Select Partition 1
Active
Format FS=NTFS
Assign
Exit
৮. কমান্ড প্রম্পট বন্ধ করবেন না মিনিমাইজ করে রাখুন।
পেন ড্রাইভকে বুটেবল করা:
১. Windows 7 এর সেটাপ ডিস্ক পিসির অপটিক্যাল ড্রাইভে প্রবেশ করান। মাই কম্পিউটারে প্রবেশ করে দেখুন ইউএসবি পেন ড্রাইভটিকে কোন ড্রাইভ লেটার দেখাচ্ছে। নোট করে রাখুন।
২. ডেস্কটপে Windows 7 নামে একটা ফোল্ডার তৈরী করুন। Windows 7 এর সেটাপ ডিস্কের সব কিছু এই ফোল্ডারে কপি করুন।
৩. কমান্ড প্রম্পট ম্যাক্সিমাইজ করুন। একে একে নিচের প্রতিটি কমান্ড টাইপ করে এন্টার দিন(খেয়াল রাখবেন সব কমান্ড যেন সঠিকভাবে এক্সিকিউট হয়)-
CD "C:\Users\আপনার ইউজারনেম\Desktop\Windows 7\"
CD Boot
Bootsect.exe /nt60 X: (এখানে X এর পরিবর্তে ১ নং ধাপে পাওয়া আপনার পেন ড্রাইভের ড্রাইভ লেটারটি হবে)
Windows 7 এর বুটেবল ইউএসবি তৈরী:
১. ডেস্কটপে তৈরী করা Windows 7 ফোল্ডারের ভেতর প্রবেশ করে সবকিছু কপি করে মাই কম্পিউটারে প্রবেশ করে পেন ড্রাইভে প্রবেশ করে পেস্ট করুন। কপি হয়ে গেলেই আপনার কাজ শেষ। এখন এই পেন ড্রাইভের সাহায্যে আপনি Windows 7 ইনস্টল করতে পারবেন। সেটাপের জন্য আপনার পিসি অথবা ল্যাপটপকে ইউএসবি থেকে  বুট করাতে হবে।

Read more ...

একাধিক PDF/পিডিফ ফাইল একত্রে যোগ করুন সহজেই

Thursday, March 15, 2012

আমাদের কম্পিউটার এ নানা রকমের PDF ফাইল আছে, আছে দরকারি কাগজ পত্র, ই-বুক, গল্প, মোবাইল বিল বিভিন্ন জরুরী বিষয়। অনেক সময়ই কয়েকটি দরকারি PDF ফাইল একত্রে যোগ করার প্রয়োজন পড়ে।
PDFBinder এই কাজটি করে সহজ এবং দ্রুততম উপায়ে।

PDFBinder হোমপেজ থেকে, Download লিঙ্কে ক্লিক করুন।

ফাইলের তালিকা থেকে, সফ্টওয়্যার সাম্প্রতিকতম সংস্করণ নির্বাচন করুন।

ফাইলের তালিকা থেকে, সাম্প্রতিকতম সফ্টওয়্যারটি নির্বাচন করুন।
ইনস্টল করার পরে PDFBinder খুলুন। আপনি যদি আপনার ডেস্কটপে শর্টকাট কি দেখতে না পান, তাহলে আপনার স্টার্ট মেনু চেক করুন।
সফ্টওয়্যারটি ওপেন হলে, Add File এর মাধ্যমে প্রথম ফাইল টি নির্বাচন করুন। Add File মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী PDF ফাইল যতটি খুশি যোগ করুন।

PDF ফাইল গুলো আপনার পছন্দ মত উপর নিচ করে পুনর্বিন্যাস করতে পারবেন।

পুনর্বিন্যাস হলে Bind লিখা তে ক্লিক করুন। নতুন ফাইলটির নাম দিয়ে আপনার কম্পিউটার এ সংরক্ষণ করুন। কিছুক্ষণ এর মধ্যেই আপনার নতুন তৈরি হওয়া PDF ফাইলটি দেখতে পাবেন।

আপনি যদি আমার মত PDF ফাইল এ ডকুমেন্ট বা অন্যান্য দরকারি জিনিস সংরক্ষণ করেন, তাহলে এই সফটওয়্যারটি আপনার অবশ্যই ভালো লাগবে। এর সবচেয়ে ভালো দিক হল এর গতি, এটি খুব দ্রুত কাজ শেষ করে। ২০০+ পৃষ্টার একটি ফাইল যোগ করতে আমার ৩০ সেকেন্ডের মত সময় লেগেছে।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

Read more ...

উইন্ডোজ জেনুইন করার এই ক্ষুদ্র কাজটি এতটা সহজ চিন্তা করেছেন

Tuesday, March 13, 2012

  • প্রথমে নিচের কোডটি কপি করুন।
  • এবার Notepad খুলে পেষ্ট করুন।
  • এবার এইটি সেভ করুন TPGenuine.reg নামে।
  • এবার এটি চালু করুন, তাহলে অটোমেটিকভাবেই রেজিষ্ট্রি এডিট হবে।
কোড
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion]
“CurrentBuild”=”1.511.1 () (Obsolete data – do not use)”
“ProductId”=”55274-640-1011873-23081″
“DigitalProductId”=hex:a4,00,00,00,03,00,00,00,35,35,32,37,34,2d,36,34,30,2d,\
31,30,31,31,38,37,33,2d,32,33,30,38,31,00,2e,00,00,00,41,32,32,2d,30,30,30,\
30,31,00,00,00,00,00,00,00,86,56,4e,4c,21,1b,2b,6a,a3,78,8e,8f,98,5c,00,00,\
00,00,00,00,dd,da,47,41,cc,6b,06,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,38,31,30,32,36,00,00,00,00,00,00,00,b5,16,\
00,00,83,83,1f,38,f8,01,00,00,f5,1c,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,66,e5,70,f3
“LicenseInfo”=hex:33,b7,21,c1,e5,e7,cd,4b,fd,7c,c6,35,51,fd,52,57,17,86,3e,18,\
d3,f4,8c,8e,35,32,7b,d1,43,8d,61,38,60,a4,ca,55,c9,9a,35,17,46,7a,4f,91,fc,\
4a,d9,db,64,5c,c4,e2,0f,34,f3,ea
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\WPAEvents]
“OOBETimer”=hex:ff,d5,71,d6,8b,6a,8d,6f,d5,33,93,fd
  • এবার নিচের লিংকে যান।
http://www.microsoft.com/genuine/validate/
http://www.microsoft.com/genuine/downloads/FAQ.aspx

  • এবার “Validate Windows” বাটনে ক্লিক করুন।
  • এবার বসে বসে আরাম খান।

Read more ...

কিভাবে বন্ধুর হার্ড ডিস্ক-Fakely মুছবেন

Tuesday, March 6, 2012

এখানে একটি মজার কৌতুক যা বিস্ময়কর এবং এই তামাশার সঙ্গে আপনার বন্ধুর ভীত করা হবে.
1) জাল delete.zip ডাউনলোড করুন এবং ডাউনলোড ফাইল আনজিপ করুন.
2) এখন ফোল্ডারটি খুলুন এবং ফাইল fakedel.exe খুলতে হবে  . ফাইলটি ওপেন করলে মনে হবে যে  ডাটা মুছে যাচ্ছে কিন্ত  বাস্তব এ  আসলে কিছুই মুছবে না . অর্থাৎ এটা ঠিক নকল এবং আপনার কম্পিউটার এর কিছুই হবে না .
3) এখন xyz.exe সঙ্গে এই ফাইল এবং নামান্তর পেস্ট করুন আপনার বন্ধুর ডেস্কটপ উপর এই ফাইল বা তাঁর / তার থেকে কিছু আকর্ষণীয় বার্তা সঙ্গে এটি ইমেইল করুন যাতে তিনি / সে অদ্ভুতভাবে ফাইল খুলবেন.
ওপেন করলে মনে হবে ফাইল সত্যি সত্যি ডিলিট হচ্ছে । তামাশার সঙ্গে আপনার বন্ধুর ভীত  হবে ।
প্রক্রিয়াটি শেষ করতে নিচের নিয়ম অনুসরণ করুন
Taskbar থেকে Fakedel.exe থামুন যান> TaskManager> fakedel.exe>End Process
Click To Download

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

Read more ...

পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডকে র‍্যাম হিসেবে ব্যবহার করুন

পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড কমপক্ষে 2GB হতে হবে
১. প্রথমে My  Computer এর Properties এ যান। এখন নিচের মত দেখতে পাবেন…………….
২. এরপর Advanced এ  ক্লিক করুন। এমন একটি Window আসবে…………
৩. Performance এর Settings এ ক্লিক করুন। নিচের মত একটি Window আসবে………….
৪. Performance Settings এর Advanced এdvanced ce Settings বেন র্ড কে ক্লিক করুন। এমন দেখতে পাবেন…………….
৫. Virtual Memory হতে Change এ ক্লিক করুন। নিচের মত একটি Window আসবে…………….
৬. এখন আপনার পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড এর ড্রাইভটি সিলেক্ট করুন ………………..
৭. সাধারনত No paging file সিলেক্ট করা থাকে। আপনি Custom size সিলেক্ট করুন……….
৮. এখন, Initial size (MB) -তে আপনার মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ এ যতটুকু জায়গা খালি আছে, তার থেকে অন্তত 30 MB কম লিখুন। এবং Maximum size (MB) –তে তার থেকে 15 MB কম লিখুন। যেমনঃ আমার পেন ড্রাইভে 2030 MB খালি আছে বলে, আমি Initial size (MB) –তে লিখেছি 2000 MB এবং Maximum size (MB) –তে লিখেছি 2015 MB. অর্থাৎ, Maximum size (MB) –তে Initial size (MB) -র তুলনায় 15 MB কম লিখতে হবে। নিচের Screenshot টি দেখুন, তাহলে ব্যাপারটি আরও পরিস্কার হয়ে যাবে…………………….
৯. ‘Set’ বাটন এ ক্লিক করুন। পরে OK ক্লিক করুন। নিচের মত দেখতে পাবেন………………..
১০. OK ক্লিক করুন। এরপর বাকি সবগুলোতে OK ক্লিক করে বের হয়ে আসুন। এখন আপনার কম্পিউটারকে Restart দিতে বলবে এবং নিচের মত একটি Window আসবে…………………
১১. Yes বাটন প্রেস করুন। ব্যাস, কাজ শেষ! এবার পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডকে র‍্যাম হিসেবে উপভোগ করুন!!!

Read more ...

কোনো সফটয়ার ছাড়া সুপার ফাস্ট CD/DVD রাইট করুন(Win7/DevPre/8Con)

আজ আমি কিভাবে কোনো সফটয়ার ছাড়াই CD/DVD রাইট করা যায় তা দেখাবো.আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে CD/DVD রাইট করি.এতে আমরা সবাই কম বেশি Nero ই ব্যবহার করি.কিন্তু nero বা অন্য কোনো সফটয়ার ব্যবহার করা ছাড়াও আমরা CD/DVD অতি সহজে ই রাইট করতে পারি.আমরা এখন কিভাবে রাইট করা যায় সেই প্রসঙ্গে আসি: প্রথমে খালি CD/DVD টি রাইটারে প্রবেশ করাই_________

তারপর যে ফাইল গুলু রাইট করবো সেগুলু সিলেক্ট করে CD/DVD RW Drive এ সেন্ড করি.

এজন্য ফাইলটি সিলেক্ট করে send to অপসনে গিয়ে CD/DVD RW Drive এ সেন্ড করি.

আপনার খালি ডিস্কের ধারণ ক্ষমতা অনযায়ী ফাইল সেন্ড করুন.যেমন আমি যেই খালি DVD টা দিয়েছি তার ধারণ ক্ষমতা ৪.৭ জিবি .সুতরাং আপনি আপনার ডিস্কের ধারণ ক্ষমতার বেশি ফাইল CD/DVD RW Drive এ সেন্ড করবেন না.
ডিস্ক টাইটেল এ আপনার ডিস্কের এর নাম দেন.
With a CD/DVD player এইটা সিলেক্ট করুন.

Next এ ক্লিক করুন.এখন আপনার ফাইলগুলা কপি হবে:

নিচের এই বেলনটাতে ক্লিক করলে আপনি আপনার ফাইলগুলা দেখতে পারবেন:

CD/DVD RW Drive এ ফাইল দিয়ে ভর্তি করার পর CD/DVD RW Drive এ রাইট ক্লিক করে Burn to Discক্লিক করুন.

ডিস্ক টাইটেলে আপনার ডিস্কের নাম লিখুন.Next এ ক্লিক করুন.আপনি ইচ্ছা করলে আপনার রাইটিং স্পিড বাড়াতে বা কমাতে পারেন:

আপনার ডিস্ক রাইটিং হওয়া শুরু হয়ে গেছে:

ব্যাস আপনার কাজ শেষ.দেখুন কত দ্রুত আপনার CD/DVD টা রাইট হয়ে গেলো:

এই পদ্ধতিতে কেউ রাইট করে সফল হয়েছেন কিনা তা আমাকে কমেন্ট করে জানালে ধন্য হবো.
bootable disc রাইট করার টিপস:*.iso ফাইল ফরমেটে থাকলে তা তো সরাসরিই রাইট করা যায়.কিন্তু অন্য কোনো bootable disc থেকে bootable disc তৈরি করতে হলে bootable disc এ থাকা ফায়ল্গুলা হুবুহুবু কপি করে রাইট করে ফেলুন.তাহলেই দেখবেন আপনি bootable disc বানাতে সক্ষম হয়েছেন:

Video CD/DVD রাইট করার টিপস:একই ভাবে Video CD/DVD তে থাকা ফায়ল্গুলা হুবুহুবু কপি করে রাইট করে ফেলুন.যেমন Video DVD তে থাকা AUDIO_TSVIDEO_TS কপি করে রাইট করে ফেলুন:

বি:দ্র: উপরিউক্ত কাজের জন্য আপনার অবস্যই Blank CD/DVD লাগবে

Read more ...

4SHARED এবং MEDIAFIRE থেকে ডাউনলোড করুন Opera Mini দিয়ে

Saturday, February 25, 2012

মোবাইল দিয়ে 4SHARED এবং MEDIAFIRE  থেকে ডাউনলোড করতে পারছেন না ????????
আর কোন চিন্তা নয় । এখন থেকে আপনার মোবাইলের Opera Mini  দিয়েই 4SHARED এবং MEDIAFIRE  থেকে ডাউনলোড করতে পারবেন৷
এজন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন :
:: 4SHARED ::
4shared এর ডাউনলোড লিঙ্ক এর শেষে দেখুন .htm অথবা .html আছে ।
এটিকে পরিবর্তন করে .xhtm অথবা .xhtml এ পরিণত করুন এবং
পেজটি reload করুন ।
ব্যাস, হয়ে গেলো । এবার আপনি পেয়ে যাবেন একটি ডাউনলোড লিঙ্ক । লিঙ্কটিতে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার কাঙ্খিত কনটেন্ট ।

:: MEDIAFIRE ::
*০ চেপে পেজটি reload করুন এবং কয়েকবার এই পদ্ধতি অনুসরণ করুন।
ব্যাস, এবার আপনি পেয়ে যাবেন একটি ডাউনলোড লিঙ্ক । লিঙ্কটিতে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার কাঙ্খিত কনটেন্ট ।

***N.B. : Mobile View unmark করা থাকলে এই পদ্ধতি অনুসরণের প্রয়োজন নেই।
সবার জন্য শুভ কামনা রইল ।
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

Read more ...

বদলে দিন আপনার পিসির পারফরম্যান্স

উইন্ডোজ সেভেনের এক্সপেরিয়েন্স ইনডেক্স বা পারফরম্যান্স নাম্বারিং সিস্টেমের সাথে অনেকেরই পরিচয় আছে। এটি ১.০ থেকে ৭.৯ স্কেলে আমার কম্পিউটারের প্রসেসর, RAM, গ্রাফিক্স, গেমিং এবং হার্ডডিস্কের মানকে ইনডেক্স করে সেটি মাই কম্পিউটারের প্রোপার্টিজে দেখায়। নিজের প্রিয় পিসির স্কোর কম দেখালে আমার মতো অনেক কম্পিউটার পাগলের মন কিছুটা খারাপ হয় বৈকি! আর ব্যাপারটা যখন হয় বন্ধুদের দেখাবার জিনিস, তখন তো এটা রীতিমতো মান-সন্মানের বিষয়। আজকে তাই এই এক্সপেরিয়েন্স ইনডেক্স-এর ডাটাকে কিভাবে নিজের মতোর করে লিখা যায় সেই উপায় শেখাবো আপনাদের।
tunerpage
* প্রথমেই নিচের লোকেশনে যান-
C:\Windows\Performance\WinSAT\DataStore।
সেখানে যদি একাধিক ফাইল দেখেন তাহলে সবচেয়ে নতুন ফাইলটি নির্বাচন করুন। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার টার্গেট ফাইল নেমে নিচের শব্দটি অবশ্যই থাকবে-
Formal.Assessment (Initial).WinSAT
* এবারে ফাইলটি নোটপ্যাড নিয়ে ওপেন করুন। তারপর এডিট> ফাইন্ড-এ গিয়ে ‘WinSPR’ লিখে সার্চ দিন।
* ‘WinSPR’ এর পরবর্তী লাইনগুলাই আপনার স্কোর নির্দেশ করছে। এবারে ৭.৯ বা তার নিচের যেকোনো ভ্যালু লিখে সেভ করে দিলেই কেল্লা ফতে! আবার অরিজিনাল স্কোর দেখতে হলে এক্সপেরিয়েন্স ইনডেক্স-এ গিয়ে রি-রান এসেসমেন্ট দিলেই হবে।

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

Read more ...

পিসির ড্রাইভ গুলো ওপেন হচ্ছে না ভাইরাসের জন্য? সমাধান নিন

Saturday, February 11, 2012

আজকে খুব কমন একটা প্রবলেম এর সমাধান দেখব আমরা। অনেক সময় ভাইরাসের জন্য আমাদের পিসির ড্রাইভ গুলো ওপেন হয় না। ওপেন করতে গেলেই দেখায় “open with” এটা আসলেই একটা বিরক্তকর অবস্থা। এটা হয় সাধারণত autorun ভাইরাসের জন্য। তাই আমাদের পিসির c,d,e,f বা এই জাতিয় ড্রাইভ গুলো যখনি ওপেন করতে চাই আমরা ব্যর্থ হয়ে থাকি। তাই আজকে দেখব কিভাবে এটার একদম সহজ সমাধান করতে পারবেন।
উপায় -
ক) ‘Run” এ গিয়ে টাইপ করুন “cmd’  (দেখবেন কম্যান্ড প্রমট ওপেন হয়েছে)
খ) এবার টাইপ করুন “cd\” তার পরে এন্টার চাপুন। (কোটেশন দিবেন না)
গ) এবার আপনার ভাইরাস আক্রান্ত ড্রাইভ এর নাম দিন, যদি সি ড্রাইভ হয় তাহলে ” C: লিখে এন্টার দিন।
ঘ) এবার টাইপ করুন “attrib -r -h -s autorun.inf”
ঙ) এবার টাইপ করুন del autorun.inf

Read more ...

নিজেই তৈরী করুন Auto Shutdown Software

Friday, February 3, 2012

প্রথমেই আপনার কম্পিউটারের নোটপ্যাড ওপেন করুন। [Start>All Programmes>Accessories>Notpad অথবা Run এ গিয়ে লিখুন Notpad এবং এন্টার চাপুন।] [#] এবার এখানে নিচের কোডগুলো কপি পেস্ট করুন।
@echo off
title Auto Shutdown Timer
color 0b
cls
echo _-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-
echo CCR’s Auto Shutdown (Version 2.03)
echo Designed by Mahedi Hasan Ccr
echo www.mahedihasan.com  
echo —————————–
echo.
echo Enter your desired remaining time to turn off your computer. Enter time only in minutes. For example, If you plan to turn off your computer after 1 hour, type 60 and press ENTER
echo.
echo ******************************
echo Your desired time should be 0 to 5256000 minutes(10 years)
echo ******************************
echo.
set /p uT=Remaining time to shutdown (in minutes):
set /a aT=%uT%*60
shutdown /s /f /t %aT%
msg * Your computer will turned off after %uT% minutes (%aT% seconds)!!
exit
[#] এবার Ctrl+S চেপে ফাইল Save As উইন্ডো ওপেন করুন। Save as type অপশন থেকে All Files (*.*) সিলেক্ট করুন। File name এর ঘরে Auto Shutdown Software.bat অথবা নিজের ইচ্ছামত একটা নাম দিন, এক্ষেত্রে শেষের .bat অবশ্যই দিতে ভুলবেন না। Save বাটনে ক্লিক করুন। ব্যাস!!!ফাইলটি সাধারনত My Documents (উইন্ডজ সেভেনের ক্ষেত্রে Documents) এ সেইভ হয়। আপনি চাইলে সেইভ করার পূর্বে অন্য লোকেশন দেখিয়ে দিতে পারেন অথবা সেইভ করার পর অন্যত্র সরিয়ে নিতে পারেন।
[#] এবার প্রোগ্রামটি ব্যাবহার করার জন্য আপনার তৈরী করা ফাইলটি ওপেন করুন এবং নির্দেশনা অনুসরন করুন।
[#][#] Auto Shutdown Software নাহয় বানালেন। কিন্তু ধরুন আপনি এই Auto Shutdown Software ব্যাবহার করে ৩০ মিনিট পর Auto Shutdown সেট করলেন। কিছুক্ষন পর চিন্তা করলেন Auto Shutdown করার প্রয়োজন নেই, কি করবেন? চিন্তা নেই, এবার আমরা বানাবো Cancel Auto Shutdown Software.
[#] আগের বারের মত এবারো Notepad ওপেন করুন। এবং নিচের কোডগুলো লিখে Cancel Auto Shutdown.bat অথবা পছন্দ অনুযায়ী নাম দিয়ে (.bat সহ) সেইভ করুন@echo off
title Auto Shutdown Timer
color 0b
cls
echo _-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-
echo CCR’s Auto Shutdown (Version 2.03)
echo Designed by Mahedi Hasan Ccr
echo www.mahedihasan.com
echo —————————-
echo.
echo If you want to cancel any scheduled shutdown type Y and press ENTER
echo.
echo.
set /p ans=Do you want to cancel sceduled shutdown? (Y/N):
if %ans%==Y goto process
if %ans%==y goto process
if %ans%==YES goto process
if %ans%==yes goto process
if %ans%==Yes goto process
exit
:process
shutdown /a
msg * Your scheduled shutdown has been canceled. Thankyou for Using CCR’s Auto Shutdown. Click [OK] to continue!!
exit
সেটকৃত Auto Shutdown বাতিল করতে এই ফাইলটি ব্যবহার করুন।
[বি.দ্র. টিউটোরিয়ালটি শুধুমাত্র Windows (যেকোন ভার্সন) ব্যবহারকারীদের জন্য।
আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

Read more ...

পেন-ড্রাইভ এর মাধ্যমে উবুন্টু ১১.১০ ডুয়েল-বুট করার সম্পূর্ণ টিউটোরিয়াল [পার্টিশন তৈরি, Bootable পেন-ড্রাইভ বানানো, উবুন্টু ইন্সটল আর Bootloader পরিবর্তন]

Thursday, February 2, 2012

উবুন্টু, মুক্ত সফটওয়্যার আন্দোলনের পথিকৃৎ লিনাক্সের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম। আপনাদের মধ্যে যারা টেকনোলজি ওয়ার্ল্ড এর বিন্দু মাত্র খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে উবুন্টু এর সর্বশেষ ভার্সন ১১.১০ (যা Oneiric Ocelot নামে পরিচিত - Oneiric Ocelot হল দুর্লভ প্রজাতির চিতাবাঘের মত দেখতে এক জাতের বিড়াল যা মধ্য আমেরিকায় দেখতে পাওয়া যায়) বেশ কিছু দিন আগে বের হয়েছে। আমি ব্যক্তিগতভাবে একজন উইন্ডোজ ব্যবহারকারী কিন্তু উবুন্টুর এই নতুন ভার্সনটি দেখে মনে হল একবার অন্তত মুক্ত বিশ্বের দিকে তাকিয়ে দেখি। অন্যান্য নতুন লিনাক্স ব্যবহারকারীর মতই আমার প্রথম অভিব্যক্তি ছিল খুবই বাজে (শিকল বাধা থাকতে থাকতে স্বাধীনতার পথ দেখতে ভয় লাগাই স্বাভাবিক)। যাই হোক, কিছু দিন যেতেই বুঝতে পারি মানুষ কেন লিনাক্স ব্যবহার করে। নিজেই চেষ্টা করে দেখুন, আমার বিশ্বাস আপনি নিজেই তা বুজতে পারবেন।
যারা আজও কম্পিউটারের স্বাধীন দিকটি খুঁজে না পেয়ে বদ্ধ কারাগারে গোলকধাঁধার মত ঘুরছেন, মূলত তাদের জন্যই আমার আজকের লেখাটি। আসুন, দেখুন পাইরেসি আর ভাইরাস বিহীন এক নতুন জগত যেখানে আপনি সম্পূর্ণ স্বাধীন, কেওই আপনাকে বাধা দিতে আসবে না, বাধা দিতে পারবে না। আমার আজকের টিউটোরিয়ালটি পরে একজনও যদি লিনাক্সের জগতে পা রাখে তবেই আমি নিজেকে সফল মনে করব।
মূল প্রসঙ্গে যাওয়ার আগে কিছু ইতিহাস দেখে নেই।  উনিশ শতাব্দীর শেষ দিকে যখন কম্পিউটার মাত্রই সাধারণের নাগালের বাইরে ছিল, সফটওয়্যার মাত্রই বিশাল মূল্যতালিকা লাগানো ছিল, তখন Linus Torvalds নামের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এমন এক প্রোজেক্ট নিয়ে ভাবতে শুরু করেন যেখানে প্রোগ্রামিং কেবলমাত্র হাতেগোনা কয়েকজন মানুষের অধীনে থাকবেনা, বরং তা ছড়িয়ে পরবে বিশ্ববাপী। লিনাক্স আর Open-Source এর ধারণার সূত্রপাত তখন থেকেই। আর উবুন্টু হল লিনাক্স কার্নেলকে ভিত্তি করে লেখা একটি অপারেটিং সিস্টেম যার পৃষ্ঠপোষক Canonical Limited। ২০০৪ সালে উবুন্টু প্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত হয় আর এখন উবুন্টু বিশ্বের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম। ব্যক্তিগত কাজেতো বটেই, উবুন্টু এখন অনেক বড়-বড় কোম্পানির নানা কাজে ব্যবহৃত হচ্ছে।
ইতিহাস অনেক হল, এবার আসল কথা। আজ আমি আপনাদেরকে দেখাব কিভাবে উবুন্টু ডুয়েল-বুট করতে হয়।

যা যা লাগবে

  1. উবুন্টু ১১.১০ এর ISO ফাইল (৭১২ মেগাবাইট)।
  2. খালি সিডি/ডিভিডি ডিস্ক অথবা পেন-ড্রাইভ।
  3. যেকোনো একটি ISO Burner অথবা Bootable USB Creator
  4. EasyBCD (Bootloader পরিবর্তন করার জন্য)।
  5. এর সবচেয়ে প্রয়োজনীয়, আপনার নিজের মানসিক প্রস্তুতি (কখনই মনে করেবেন না যে উবুন্টু উইন্ডোজ এর মত – অনেক ব্যবহারকারী অযথা এত কষ্ট করে উবুন্টু ইন্সটল করার পর ভাল মত ব্যবহার না করেই ফেলে দেয়ঃ এই ভুল করবেন না)।

পার্টিশন তৈরি

উবুন্টু ইন্সটল করার আগেই শুধুমাত্র উবুন্টু এর জন্য আলাদা একটি পার্টিশন করে নেওয়াই ভাল। আমি দেখাচ্ছি কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ এর ডিফল্ট ডিস্ক ম্যানেজার MMC Snap-In এর সাহায্যে নতুন পার্টিশন তৈরি করবেন। প্রথমেই Start থেকে Run এ ক্লিক করে diskmgmt.msc লিখে Enter চাপুন।
Run (1)ABCTRICK
উইন্ডোজ ডিস্ক ম্যানেজার ওপেন হবে। এখানে আপনি আপানার হার্ডডিস্ক এর সকল পার্টিশনের ডিটেলস দেখতে পাবেন। উবুন্টু এর জন্য ১০-১৫ গিগাবাইট খালি জায়গা প্রয়োজন। তাই এমন একটি পার্টিশন নির্বাচন করুন যেখানে কমপক্ষে ১০-১৫ জিবি খালি জায়গা আছে। ওই পার্টিশনের উপর মাউসের ডান বাটন চেপে Shrink Volume এ ক্লিক করুন।
Disk Management (2)ABCTRICK

নতুন একটি বক্সে আপনি কতটুকু জায়গা পেতে চান টা লিখুন। ১০ জিবি এর জন্য ১০২৪০ এর ১৫জিবি এর জন্য ১৫৩৬০ লিখুন (১ জিবি = ১০২৪ এমবি)।Shrink F_ (1)ABCTRICK
এখন উইন্ডোজ ওই পার্টিশন থেকে নির্দিষ্ট জায়গাটুকু আলাদা করবে। এই জায়গা টুকু সবুজ রঙে দাগানো থাকবে আরে Free Space লেবেল লাগান থাকবে। এই Free Space এ Right-Click করে New Simple Volume এ ক্লিক করুন।
Disk Management (3)ABCTRICK
New Simple Volume Wizard ওপেন হবে। Next ক্লিক করুন।
New Simple Volume Wizard (1)ABCTRICK
পরের উইন্ডোতে আপনি নতুন পার্টিশনের জন্য কতটুকু জায়গা ব্যবহার করতে চান টা লিখুন। এরপর Next এ ক্লিক করুন।
New Simple Volume Wizard (2)ABCTRICK
পরের উইন্ডোতে আপনি নতুন পার্টিশনের জন্য একটি অক্ষর নির্বাচন করুন।
New Simple Volume Wizard (3)ABCTRICK
তারপর Format this volume with the following setting এ ক্লিক করে Perform a quick format এ টিক মার্ক দিন। এরপর Next এ ক্লিক করুন। তারপর ফিনিশ এ ক্লিক করুন। আপনার নতুন পার্টিশন তৈরি হয়ে গেল।
New Simple Volume Wizard (4)ABCTRICK

Bootable Media তৈরি

আপনি যদি সিডি/ডিভিডি তে Bootable উবুন্টু burn করতে চান তবে উবুন্টু এর Official Tutorial টি দেখতে পারেন। আমি দেখাচ্ছি কিভাবে Bootable  পেন-ড্রাইভ বানাতে হয়। এই জন্য আমি UNetbootin নামের পোর্টেবল একটি সফটওয়্যার ব্যবহার করব। UNebootin নামিয়ে নিতে পারেন এখান থেকে। আপনি যে পেন-ড্রাইভে উবুন্টু কপি করতে চান টা USB Port এর মাধ্যমে Connect করুন। এরপর UNebootin ওপেন করে Diskimage এ ক্লিক করে এখান থেকে ডাউনলোড করা উবুন্টু ISO ফাইলটি সিলেক্ট করুন। এরপর নিচে Type থেকে USB Drive আর Drive থেকে আপনার USB Drive টি সিলেক্ট করুন। এরপর Ok তে ক্লিক করুন। UNebootin বাকি কাজ নিজে থেকেই করে নিবে।
How To Dual Boot Ubuntu 11.10 Orinic Ocelot Using USB Pen-Drive Or CDDVD (1)

উবুন্টু ইন্সটল

USB Drive টি Connect করা অবস্থাতেই পিসি রিবুট করুন। BIOS ওপেন হওয়ার পর বুট ডিভাইস হিসেবে Pen-Drive টি সিলেক্ট করুন। উবুন্টু Installation Wizard কিছুক্ষণের মাঝেই শুরু হবে। Installer Boot Menu থেকে Install Ubuntu on a hard disk সিলেক্ট করুন।
How-To-Dual-Boot-Ubuntu-11.10-Orinic-Ocelot-Using-USB-Pen-Drive-Or-CDDVD-(31)
পরের উইন্ডো থেকে ভাষা সিলেক্ট করে Install Ubuntu টে ক্লিক করুন।
How-To-Dual-Boot-Ubuntu-11.10-Orinic-Ocelot-Using-USB-Pen-Drive-Or-CDDVD-(100)
Installation Type থেকে Something else সিলেক্ট করে Continue তে ক্লিক করুন।
How-To-Dual-Boot-Ubuntu-11.10-Orinic-Ocelot-Using-USB-Pen-Drive-Or-CDDVD-(sdd1)
এরপর উবুন্টু Advanced Partitioning Tool ওপেন হবে। এখান থেকে আপনার নতুন তৈরি করা পার্টিশন টি সিলেক্ট করে Edit এ ক্লিক করুন। পার্টিশন সাইজ ডিফল্ট রেখে দিন। Use as: থেকে Ext4 journaling file system সিলেক্ট করুন। Format the partition এ টিক মার্ক দিন। Mount point হিসেবে / (রুট) নির্বাচন করে Ok ক্লিক করুন। এর পর  Install now এ ক্লিক করুন।
How-To-Dual-Boot-Ubuntu-11.10-Orinic-Ocelot-Using-USB-Pen-Drive-Or-CDDVD-2(7)
উবুন্টু ইন্সটল হওয়া শুরু হবে। এসময় আপনি টাইম-জোন, ইউজার ডিটেল আর কীবোর্ড মেথড সিলেক্ট করে নিতে পারেন।
sHow-To-Dual-Boot-Ubuntu-11.10-Orinic-Ocelot-Using-USB-Pen-Drive-Or-CDDVD-(5)
ইন্সটলেশন নিজে থেকে শেষ হবে আর পিসি রি-বুট হবে। হয়ে গেল আপনার উবুন্টু ইন্সটল।

Bootloader পরিবর্তন

উবুন্টু ইন্সটল করার পর প্রথম যে জিনিসটি আপনার চোখে পরবে তা হল উবুন্টু এর নতুন Bootloader GRUB 2। যদিও এটি উইন্ডোজ এর Bootloader এর তুলনায় অনেক ভাল, তবুও আপনি যদি আগের Bootloader  এ ফিরে যেতে চান তবে EasyBCD সফটওয়্যার এর সাহায্যে তা সহজেই করতে পারবেন। প্রথমেই EasyBCD ডাউনলোড করে নিন এখান থেকে। ইন্সটল করে ওপেন করুন। Add New Entry তে ক্লিক করে Linux/BSD ট্যাবে যান। Type থেকে GRUB 2 সিলেক্ট করে একটি নাম দিন (যেমনঃ Ubuntu) এরপর Add Entry তে ক্লিক করুন।
sshot-10
এর একটু কাজ বাকি থেকে গেল। BCD Deployment থেকে MBR Configuration Options এর নিচে আপনার Windows bootloader ভার্সন সিলেক্ট করে Write MBR এ ক্লিক করুন।
sshot-11
ব্যস। আবার উইন্ডোজ এর Bootloader ফিরে পেলেন।

আপ্নেনার ভাল/খারাপ মতামত কমেন্টে জানাবেন। মনে রাখবেন, উবুন্টু কোন মতেই উইন্ডোজ না। তার মানে এই নয় যে উইন্ডোজ উবুন্টু থেকে ভাল। দুটোই ভিন্ন ধরণের অপারেটিং সিস্টেম এর দুটোই নিজ নিজ ক্ষেত্রে অসাধারন। উবুন্টু নিয়ে নেতিবাচক ধারণা দূর করুন। পাইরেসি থেকে নিজেকে আর নিজের প্পৃথিবীকে বাচিয়ে রাখুন। ধন্যবাদ।
বিশেষ দ্রষ্টব্যঃ অনুমতি ছাড়া কোন ইমেজ ব্যবহার করবেন না।

প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন।

Read more ...

যদি ডেস্কটপের আইকনগুলো সিলেক্ট হয়ে থাকে কি করবেন

আসসালামু-আলাইকুমঃ কেমন আছেন সবাই , আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন । আমিও আপনাদের দুয়াই অনেক ভাল আছি।জানা অজানা বিভিন্ন কারনে মাঝে মাঝে ডেস্কটপের শর্টকাট আইকনগুলো সিলেক্ট হয়ে থাকে। ফলে ডেস্কটপ আইকনগুলোর পেছনে এক ধরনের নীল রং হয়ে থাকে।
এই সমস্যা সমাধানের কিছু ট্রিক্স আমার জানা আছে, ট্রাই করে দেখতে পারেন।
প্রথম ট্রিক্সঃ
১) ডেস্কটপের ফাকা জায়গায় রাইট বাটন ক্লিক করে Properties এ যান।
২) Desktop ট্যাব থেকে Customize desktop এ ক্লিক করুন।
৩) এবার Web ট্যাব থেকে My current homepage ছাড়া সকল কনটেক্সট ডিলিট করে দিন।
৪) My current homepage ও Lock desktop icons এ টিক চিহ্ন থাকলে তুলে দিয়ে ওকে করুন।
দ্বিতীয় ট্রিক্সঃ
১) My computer এ রাইট ক্লিক করে Properties এ যান।
২) এবার Advanced ট্যাবের Performance সেকশন থেকে Settings এ ক্লিক করুন।
৩) Use drop shadows for icon labels on the desktop বক্সে মার্ক করা থাকলে তুলে দিয়ে ওকে করুন।
তৃতীয় ট্রিক্সঃ
১) ডেস্কটপের ফাকা জায়গায় রাইট ক্লিক করে Arrange icons by নির্বাচিত করুন।
২) Lock web items on desktop এ টিক দেয়া থাকলে তা তুলে দিন।

Read more ...

সফটওয়্যার ছাড়া কম্পিউটার ক্রয় করার তারিখ জানুন

আমাদের অনেক সময় জানার ইচ্ছা হয় কম্পিউটারে last কবে উইন্ডোজ সেটআপ করা হয়েছে ? কম্পিউটার কত সালে ক্রয় করেছি তা জানার ইচ্ছা হয় ? আমাদের হার্ডডিস্ক কতটুকু এগুলু জানার ইচ্ছা হয় । হার্ডডিস্ক কোন কম্পানির, মাদারবোর্ড কোন কম্পানির, সাউন্ড কার্ড কোন মডেলের, ভিডিও কার্ড, কম্পিউটার এর সাধারণ তথ্যাবলী, সিস্টেম সফটওয়্যার, হার্ডওয়্যার এর সাধারণ তথ্যাবলী, হার্ডডিস্ক এর পারটিশন কয়টি করা আছে, ডিসপ্লের তথ্য, কোন কোন মডেম কম্পিউটার এ ঢুকানো হয়েছে, ইউএসবি, সিডি রম ড্রাইভ, কম্পিউটার এ ইন্সটল দেওয়া প্রিন্টার, মাইক্রোসফট কম্পানির কোন কোন সফটওয়্যার কম্পিউটার এ ইন্সটল দেওয়া আছে, স্টার্টআপ প্রোগ্রাম, উইন্ডোজ ক্র্যাশ ইনফর্মেশন, কোন কোন প্রোগ্রাম কম্পিউটার এ অটো চলছে ইত্যাদি সমন্ধে আজ আমরা জানবো । তাহলে আসুন শুরু করি ।
প্রথমে Start এ ক্লিক করুন তারপর Help and Support এ ক্লিক করুন ।

তারপর Use Tools to view your computer information and diagnose problems এ ক্লিক করুন ।

এবার My Computer Information এ ক্লিক করুন ।

চিত্রে দেখানো ১। View general system information about this computer ২। View the status of my system hardware and software ৩। Find information about the hardware installed on this computer ৪। View a list of Microsoft software installed on this computer ৫। View Advanced System Information এগুলু সম্পকে‍‍‍‌ আজ আমরা জানবো ।

১। View general system information about this computer : মাদারবোর্ড, প্রসেসর, অপারেটিং সিস্টেম, কম্পিউটার এর সাধারণ তথ্য, র্যাম, হার্ডডিস্ক এর তথ্য এখানে রয়েছে ।


২। View the status of my system hardware and software : সিস্টেম সফটওয়্যার, উইন্ডোজ সেটআপ দেওয়ার তারিখ, কম্পিউটার ক্রয় করার তারিখ, হার্ডওয়্যার, হার্ডডিস্ক, র্যাম, এগুলুর তথ্য এখানে রয়েছে ।


৩। Find information about the hardware installed on this computer : হার্ডডিস্ক, ডিসপ্লে, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, মডেম, নেটওয়ার্ক কার্ড, ফ্লপি ড্রাইভ, মেমোরি (র্যাম), ইউএসবি, রম, প্রিন্টার, ইত্যাদি যে সকল হার্ডওয়্যার কম্পিউটারে ইন্সটল করা হয়েছে সেগুলুর তথ্য এখানে রয়েছে ।

৪। View a list of Microsoft software installed on this computer : মাইক্রোসফট রেজিস্টার সফটওয়্যার, স্টার্টআপ প্রোগ্রাম, উইন্ডোজ ক্রেশ এর তথ্য এখানে রয়েছে ।

৫। View Advanced System Information :

a) View detailed system information (Msinfo32.exe) : এখানে রয়েছে সিস্টেম এর সকল তথ্য ।

b) View running services : এখানে রয়েছে যে সকল প্রোগ্রাম কম্পিউটার এ অটো চলছে তার চার্ট ।

c) View Group Policy settings applied : এখানে আপনি আপনার কম্পিউটার এর Group Policy settings দেখতে পারবেন ।

d) View the error log : এখান থেকে আপনি আপনার কম্পিউটারের যে সকল ভুল ত্রুটি/সমস্যা গুলি হয়েছিল সেগুলু দেখতে পারবেন ।
e) View information for another computer : অন্য কম্পিউটার এর তথ্য জানতে পারবেন (নেটওয়ার্ক করা থাকতে হবে) ।
ছবি দিলাম না কারন আমার কম্পিউটার অন্য কম্পিউটার এর সাথে নেটওয়ার্ক করা নাই ।

Read more ...