Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

দ্রুত বাংলা থেকে ইংরেজি ফন্ট নির্বাচন

Thursday, June 17, 2010

মাইক্রোসফট ওয়ার্ডে লেখার ক্ষেত্রে অনেক সময়েই বাংলা ও ইংরেজি ফন্টে লিখতে হয়। এ ক্ষেত্রে সাধারণত প্রতিবার ফন্ট নির্বাচন করে লিখতে হয়, যার ফলে কাজ দ্রুত হয় না। সাধারণত বাংলা লেখার জন্য প্রথমে কি-বোর্ড থেকে Alt+Ctrl+B চেপে বিজয় ON করে ফন্টের ঘর থেকে যেকোনো বাংলা ফন্ট নির্বাচন করে বাংলা লেখা যায়। এভাবে ফন্ট পরির্বতন করতে যেমন সময় প্রয়োজন, তেমনি সময়ও নষ্ট হয়। মাইক্রোসফট ওয়ার্ডের (১৯৯৭-২০০৩) সংস্করণের জন্য প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড খুলে Tools মেনু ক্লিক করে Customize-এ ক্লিক করুন। এবার Customize বক্স থেকে অপশন মেনুর নিচে থাকা Keyboard-এ ক্লিক করুন। এবার Customize Keyboard নামে একটি বক্স থেকে Categories:-এর ঘর থেকে Fonts নির্বাচন করুন এবং দেখুন ডান পাশের Fonts-এর ঘরে আপনার কম্পিউটারে থাকা সব Fonts দেখা যাচ্ছে। এবার Fonts-এর ঘর থেকে প্রয়োজনীয় Font নির্বাচন করুন। এবার Press new shortcut key ঘরে কি-বোর্ড থেকে Ctrl+Alt চেপে আপনার পছন্দের যেকোনো বর্ণ চাপুন এবং দেখুন Press new shortcut key-এর নিচের ঘরে Ctrl+Alt+আপনার নির্বাচিত বর্ণ চলে এসেছে (যেমন Ctrl+Alt+N)। এরপর নিচে বাঁ পাশে Assign-এ ক্লিক করুন। এবার দেখুন Current keys-এর ঘরে শর্টকার্টটি চলে এসেছে। এরপর Close বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। এবার লেখার সময় যেকোনো ফন্ট পরিবর্তন করতে ওই শর্টকার্টটি দিয়ে ফন্ট পরিবর্তন করা যাবে দ্রুত। মাইক্রোসফট ২০০৭-এর জন্য Customize Keyboard-এর ঘর বের করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে অফিস বাটনের নিচে Word options-এ, তারপর সেখান থেকে Customize বাটনে ক্লিক করে দেখুন, একদম নিচের দিকে Keyboard shortcuts-এ গিয়ে বাকি কাজটুকু আগের মতো করে নিন।

0 comments:

Post a Comment