ইন্টারনেটের স্পিড ঠিক রাখার জন্য ও ঝামেলাহীনভাবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিছু ব্যাপার মেনে চলা ভালো। নিরাপদ ইন্টারনেট ব্যবহারের জন্য সেরকম কিছু পদক্ষেপ হচ্ছে—
- Cookies নিয়মিত পরিষ্কার রাখুন। কারণ এটি গুরুত্বপূর্ণ ফাইল পাচার করতে সহায়তা করে।
- মূল ই-মেইল অ্যাড্রেসটি স্প্যামারদের কাছ থেকে রক্ষা করতে বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করা ভালো।
- ইন্টারনেটের ধীরগতি এড়াতে নিয়মিত Temporary Internet Files ফোল্ডারটি পরিষ্কার রাখুন।
- যেসব ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে হয়, সেগুলো ফেভারিট লিস্টে রাখুন। এতে সময় বাচবে।
- ইন্টারনেট স্পিড ঠিক রাখতে সিকিউরিটি মিডিয়াম রাখুন।
- পর্নো সাইটগুলো থেকে সবচেয়ে বেশি ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে। এসব সাইট এড়িয়ে থাকুন।
- অপ্রয়োজনীয় ফাইল মুছতে ও কম্পিউটার পরিষ্কার রাখতে CCleaner সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। ডাউনলোড ঠিকানা : www.filehippo.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment