জিমেইলে আমন্ত্রণ
Thursday, June 17, 2010
জিমেইলে মেইল করতে গেলে সাবজেক্টের নিচে Attach a file-এর ডানে Insert: invitation নামে নতুন একটি লিংক আছে। এই invitation-এ ক্লিক করে ডায়ালগ বক্সে আমন্ত্রণের বিষয়, তারিখ এবং সময়, স্থান ইত্যাদি লিখে ক্যালেন্ডার নির্বাচন করুন এবং নিচের Insert invitation বাটনে ক্লিক করুন তাহলে মেইলের বডিতে সংযুক্ত হবে। এবার যাকে যাকে এই মেইল করবেন, তাঁদের নাম এই আমন্ত্রণে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। কোনো পরিবর্তন করতে চাইলে মেইলের বডিতে থাকা ইনভাইটেশনের ওপরে মাউস ধরে Edit-এ ক্লিক করে পরিবর্তন করতে পারবেন।
Labels:
Mail tips
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment