Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ইন্টারনেটে ব্যানার অ্যাড বন্ধ করার উপায়

Sunday, June 13, 2010

আপনি ইন্টারনেট ব্রাউজ করছেন ঠিক এমন সময় হঠাত্ দেখা গেল, আপনার ব্রাউজারের মূল উইন্ডোজ ভেদ করে অনাহূত আগন্তুকের মতো নতুন আরেকটি উইন্ডোজ খুলে গেল। বিশেষ করে যারা ডায়ালআপ ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য এই বাড়তি গ্রাফিক্স লোডেড অ্যাড উইন্ডোজগুলো আসলেই মূল ইন্টারনেট কানেক্ট পেতে আরও দেরি করিয়ে দেয়। বাস্তবে তখন আসল উইন্ডোজে ইন্টারনেট কনটেম্লট লোড হওয়া বন্ধ হয়ে এই অ্যাডের এনিমেশন, জাভা এপলেট ইত্যাদির জন্য পুরো কানেকশনের ব্যান্ডউইডথ খরচ হয়ে যায়।
এর একটি সহজ সমাধান হলো Ctrl+W প্রেস করা। এই শর্টকাটটি ওপেন করলে উইন্ডোজ ক্লোজ করে দেয়। মূলত কোনো প্রোগ্রামের ভেতরে আবার উইন্ডোজ থাকলে এই কিবোর্ড শর্টকাট দিয়ে প্রোগ্রামটি চালু রেখেই কারেন্ট উইন্ডোজটি বন্ধ করা যায়, যেমন—মাইক্রোসফট ওয়ার্ডে এই কিবোর্ড শর্টকাটটি দিয়ে একাধিক উইন্ডোজ খোলা থাকলেও একটার পর একটা ক্লোজ করা যাবে। আসলে পপআপ ওয়েব পেজে আসে সেগুলো তৈরি করা হয় জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে। ফলে আপনি যদি ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট সাপোর্ট বন্ধ করে দেন, তাহলে পপআপগুলো বিরক্ত করতে পারবে না। নেটস্কেপ ৫ বা ৬ যা-ই থাকুন না কেন, তা এডিট মেন্যু থেকে প্রেফারেন্সে গিয়ে অ্যাডভান্সড অপশনে ক্লিক করে এনাবল জাভাস্ক্রিপ্ট অপশনটি অব করে দিন চেক মার্ক উঠিয়ে দিয়ে। এরপর ওকে করুন। ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীরা Tools>Internet অপশনে গিয়ে সিকিউরিটি ট্যাবে গিয়ে ক্লিক করুন। এরপর ইন্টারনেট জোন থেকে কাস্টোন লেভেল বাটনে ক্লিক করুন। নিচে স্ক্রল করতে থাকুন যতক্ষণ না অ্যাক্টিভ স্ক্রিপ্টিং অপশনটি পান। এরপর ডিজএবল অর প্রম্পটে অপশনটি সেট করুন। ওকে করুন।

0 comments:

Post a Comment