Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ফাইল লুকিয়ে রাখুন

Friday, June 25, 2010

কাজের প্রয়োজনে অনেক সময় প্রয়োজনীয় ফাইলে সাংকেতিক নম্বর (পাসওয়ার্ড) দিতে হয়।যাতে আপনার ফাইলটি অন্য কেউ দেখতে না পারে।কাজটি আলাদা নিরাপত্তা সফটওয়্যার ছাড়াও করা যায়। খুব সহজে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে এ কাজটি করা যায়।
এ জন্য প্রথমে মাইক্রোসফট এক্সেল চালু করুন। এবার Insert থেকে object-এ যান এবং create from file ট্যাবে ক্লিক করুন। এবার Browse-এ গিয়ে আপনার প্রয়োজনীয় ফাইলটিকে excel ফাইলে insert করুন। এবার excel file-এ গিয়ে save as থেকে Tools-এ যান এবং General Options-এ গিয়ে গোপন নম্বর দিয়ে সংরক্ষণ (সেইভ) করুন। আর file না হয়ে যদি folder হয়, তাহলে folderটিকে zip করে file হিসেবে excel-এ insert করে নিন। এবার এক্সেল ফাইলের ভেতরে গোপন নম্বরে সুরক্ষিত আপনার প্রয়োজনীয় ফাইল নিরাপদে থাকবে।

0 comments:

Post a Comment