Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

world cup 2010

Sunday, June 13, 2010

ওয়েবে সেলেব বিশ্বকাপ দোরগোড়ায়। খেলোয়াড়রা মাঠ কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন, রাত জেগে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন দর্শক। প্রস্তুতির একটা মাধ্যম হতে পারে অনলাইন। তারকা খেলোয়াড়দের সবারই আছে একাধিক ওয়েবসাইট। আগেভাগেই জেনে নেওয়া যায় অনেক কিছু। এবার মেসি, রোনাল্ডো, কাকার ওয়েবসাইটের খবর জানাচ্ছেন রিপন রায়হানলিওনেল মেসি
এ মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে সবচেয়ে সমৃদ্ধ সাইটের ঠিকানা হচ্ছে http://en.lionelmessi.org। এখানে মেসির বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও, বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার, ভক্তদের নিয়ে ফোরামসহ অনেক তথ্য রয়েছে। উইকিপিডিয়ায় মেসি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন পাওয়া যাবেhttp://en.wikipedia.org/wiki/Lionel-Messi ঠিকানায়। http://en.lionelmessi.org/ ঠিকানায় রয়েছে মেসি সম্পর্কে ভক্তদের লেখা অসংখ্য ব্লগ। www.lionel-messi.net, www.lionelmessi.com, www.lionel-messi.eu ঠিকানায়ও মেসির অনেক অজানা কথা জানা যাবে।

ক্রিস্টিয়ানো রোনাল্ডো
বিশ্ব ফুটবলে এ মুহূর্তে মেসির পরেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অবস্থান। ভক্তদের পরিচালিত একাধিক ওয়েবসাইট রয়েছে পর্তুগিজ এই ফুটবলারকে নিয়ে। এসব সাইটে রোনাল্ডো সম্পর্কে মজার সব তথ্য, ছবি এবং ভিডিও দেখার সুযোগ রয়েছে। www.cristianoronaldo.com ঠিকানায় পাওয়া যাবে তাঁর ক্রীড়া জীবনের বিভিন্ন পরিসংখ্যান ও ছবি। এ ছাড়াও রোনাল্ডো সম্পর্কে তথ্যবহুল সাইট হচ্ছে www.cristianoronaldo7.com, http://cristianoronaldofan.net,
www.cristianoronaldoworld.com, www.cristiano-ronaldo.org,
www.ronaldoattack.com এবং
http://ronaldoscorner.com. উইকিপিডিয়ায় রোনাল্ডো সম্পর্কে জানতে http://en.wikipedia.org/wiki/Cristiano-Ronaldo ঠিকানায় ক্লিক করতে হবে।

রিকার্ডো কাকা
ব্রাজিলের জনপ্রিয় খেলোয়াড় রিকার্ডো কাকা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.ricardo-kaka.com ঠিকানায়। কাকার এক ভক্ত সাইটটি পরিচালনা করেন। এখানে রয়েছে নিউজ, ইনফরমেশন, গ্যালারি, ইন্টারভিউ, ফোরাম এবং মেসেজ বোর্ড নামক একাধিক বিভাগ।
এসব বিভাগে কাকার জীবনবৃত্তান্ত, ক্যারিয়ার ইতিহাস, তাঁর গোল সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যানসহ অনেক তথ্য পাওয়া যাবে। কাকা সম্পর্কে আরো কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.ricardo-kaka.com, www.kakafans.net, http://kakathegreat.com, http://ricardokakafan.com এবং www.kaka.azplayers.com।
উইকিপিডিয়ায় কাকা সম্পর্কে সমৃদ্ধ আর্টিকেল পাওয়া যাবে p://en.wikipedia.org/ wiki/Kak%C3%A1 লিঙ্কে।

0 comments:

Post a Comment