Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

Microsoft word এ ইন্সটল করুন এ্যাড অন আর যোগ করুন ট্যাব ব্রাউজিং সুবিধা

Monday, September 6, 2010

আমরা সবাই বিভিন্ন ব্রাউজারে ট্যাব ব্রাউজিং সুবিধা ব্যবহার করে থাকি ।ট্যাব ব্রাউজিং আসলে ব্রাউজিং এ এনেছে নতুন গতি।আর এজন্য সব ব্রাউজারেই যুক্ত করা হয়েছে ট্যাব ব্রাউজিং সুবিধা।আর আমার এই টিউনটি দেখার পর ট্যাব ব্রাউজিং সুবিধা ব্যবহার করতে পারবেন microsoft word এ। আমরা অনেকেই Microsoft word এ একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করে থাকি ।আর এজন্য এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্ট এ যেতে হলে অনেক সময়ের অপচয় হয়।কিন্তু এখন থেকে আর সময় অপচয় হবেনা। আসল কথা এখন থেকে Microsoft word এই ব্যবহার করতে পারবেন ব্রাউজারের মত ট্যাব ব্রাউজিং সুবিধা । Word Addin Tab এ্যাডইনটি ইন্সটল করলেই আপনি এই সুবিধা ব্যবহার করতেপারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট জেনে নেই আপনাকে এই সুবিধা পেতে কি করতে হবে প্রথমে নিচের লিংক হতে Word Addin Tab এ্যাডঅনটি ডাউনলোড করে নিন।এটি ইন্সটল করতে আপনার কম্পিউটারে .Net framework এর ৩.৫ ইন্সটল থাকতে হবে ।না থাকলে নিচের লিংক হতে ডাউনলোড করে ইন্সটল করে নিন তারপর অ্যাডঅনটি ইন্সটল করুন।ইন্সটল করার পর মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে একাধিক ডকুমেন্ট ওপেন করুন আর উপভোগ করুন ট্যাব ব্রাউজিং সুবিধা। এই এ্যাডঅনটি শুধুমাত্ত ওয়ার্ড ২০০৭ এবং ২০১০ এ ব্যবহার করতে পারবেন শেষকথা আশা করি আপনাদের কাজে লাগবে ।ভাল লাগলে বা কোন সমস্যা হলে কমেন্টস করুন আমি সমাধান করার চেষ্টা করব। Download Word Addin Tabs. অতিরিক্ত কথা আমি অতিরিক্ত কথা লেখাটি লিখেছি টিউন পাবলিশ করার অনেক পরে আসলে এই কথাটা আমার মনে গত কয়েকদিন ধরেই মনে হচ্ছে কথাটা হল টেকটিউনস হঠাৎ করে এত চুপচাপ হল কেন??ইদানিং পোস্টও আসছে একেবারে কম।শীতে কি সবাই জমে গেল নাকি??

0 comments:

Post a Comment