Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

নিবন্ধন ছাড়াই ওয়েবসাইট ও ফোরাম একসেস করার ফায়ারফক্স এড-অন

Saturday, February 12, 2011

প্রয়োজনের তাগিদে অথবা অবসর সময়ে আমরা বিভিন্ন ফোরাম বা ওয়েবসাইট ভিজিট করে থাকি। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় ফোরামগুলো পড়তে গেলে রেজিস্ট্রেশনের জন্য বলে যা খুবই বিরক্তকর লাগে আমার মত অনেক পাঠকের কাছে। অনেক সময় এই বিরক্তির জন্য আমরা সাইট থেকে বের হয়ে আসি। কিন্তু এখন থেকে আর আমরা বের হয়ে আসব না। এই বিরক্তিকর জিনিসটির মোকাবেলা করব। চলুন দেখা যাক কিভাবে-
শুরুর পূর্বে জানিয়ে রাখি এটি কিভাবে আজ করে। প্রায় ওয়েবসাইট ও ফোরামগুলি আনরেজিস্ট্রার্ড ইউজারদেরকে ব্লক করে। সাধারণ ইউজারদেরকে ব্লক করলেও তারা গুগল বটকে কিন্তু ব্লক করে না। মূলত আমরা আমাদের ইউজার এজেন্টকে গুগল বটে পরিবর্তন করে যেকোন ফোরাম পড়তে পারব।
সর্বপ্রথম ফায়ারফক্সের এড-অনটি এখান থেকে ইন্সটল করে নিতে হবে। এইবার ব্রাউজারের মেনু বার থেকে Tools > Default Agent Switcher >User Agent Switcher> Options যেতে হবে।
তারপর একটি ডায়ালগ বক্স আসবে। সেখান থেকে New এ ক্লিক করে New User Agent এ ক্লিক করতে হবে। তারপর Description ফিল্ডে এই কোডটি যুক্ত করুন-
crawl-66-249-66-1.googlebot.com
এবং User Agent ফিল্ডে এই কোডটি যুক্ত করুন-
Googlebot/2.1 (+http://www.googlebot.com/bot.html)
নিচের ছবিটি দেখুন-
মনে রাখবেন শুধুমাত্র Description ও User Agent ফিল্ড দুইটি পুরণ করতে হবে আর নিচের গুলি ফাকা থাকবে। এবার গুগল বটকে ডিফল্ট User Agent করতে -
এখন যেকোন ফোরাম নিঃদ্বিধায় পড়া যাবে। তবে একটি কথা কিছু ফোরাম গুগলকে ব্লক করে রাখে বা ফোরামের কিছু অংশ রেস্ট্রিকটেড করে রাখে। তখন উপরের কৌশলটি কাজ না করতে পারে। আবার উপরের কৌশলটি দিয়ে ফোরাম না পড়া যায় তবে এড-অনটির ডিফল্ট ইউজার এজেন্টে গিয়ে সার্চ রোবট থেকে গুগলকে সিলেক্ট করে দিন। তবে আশা করা যায় পদ্ধতি কাজ করবে।

0 comments:

Post a Comment