Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

উইন্ডোজ লাইভ মেইলে অতিরিক্ত ইমেইল ঠিকানা যোগ করা

Monday, February 7, 2011

উইন্ডোজ লাইভ মেইল (লাইভ, হটমেইল, উইন্ডোজ লাইভ, এমএসএন ইত্যাদি) তাদের গ্রাহকদের চলতি মূল ইমেইলের সাথে আরো অতিরিক্ত ৫টি ইমেইল ঠিকানা ব্যবহারের সুবিধা দিয়েছে। ফলে ব্যবহারকারীরা একই একাউন্টে একাধিক মেইল ব্যবহারের সুবিধা পাবে।
এজন্য ব্যবহারকারীদের উইন্ডোজ লাইভ মেইলে লগইন করে http://mail.live.com/?rru=createalias ঠিকানাতে যেতে হবে।

এবার ইমেইল ঠিকানা পছন্দ করে (এক্ষেত্রে hotmail.com এবং windowslive.com ডোমেইন ব্যবহার করা যাবে।) Create an alias বাটনে ক্লিক করে উক্ত ঠিকানাতে আসা মেইলগুলো কোথায় রাখবেন তা নির্বাচন করে Done বাটনে ক্লিক করুন।

এবার আপনার নতুন তৈরী করা ইমেইল ঠিকানা দ্বারা মূল ঠিকানার মতো চ্যাটিং এবং লগইন করতে পারবেন। এর আগে জিমেইল এবং ইয়াহু তাদের গ্রাহকদের অতিরিক্ত ইমেইল ঠিকানা ব্যবহারের সুবিধা দিয়েছে।

0 comments:

Post a Comment