১. PortableApps Suite
পোর্টেবল অ্যাপস স্যুইট অ্যাপ্লিকেশন স্যুইট গুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়। আপনার প্রয়োজনীয় সকল রকম সফটওয়্যারের পূর্ণ সমগ্র রয়েছে এই স্যুইটিতে। আর সবচেয়ে বড় সুবিধা হল সমস্ত সফটওয়্যারগুলো পোর্টেবল সংস্করণে রাখা আছে। ওয়েব ব্রাউজার,অফিস স্যুইট,চ্যাটিং সফট,ই-মেইল ক্লায়েন্ট প্রভৃতি। আপনি চাইলে একটি করে সফটওয়্যার পোর্টেবল অ্যাপ্লস.কম থেকে নামিয়ে নিতে পারেন। স্যুইট ব্যবহারে কোন সমস্যার সম্মুখীন হলে এদের সচল ফোরাম বা সাপোর্ট সেন্টারে জানাতে পারেন। তাছাড়া মূল সাইটে স্যুইট ইন্সটলের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল দেওয়া আছে।
২. WinPenPack
উইন পেন প্যাকের মূলত পাঁচটি ভিন্ন প্যাকেজ রয়েছে। অধিকাংশ সফটওয়্যারগুলো ফ্রিওয়্যারের পোর্টেবল ভার্সন। পাঁচটি প্যাক ২ জিবি,এসেন্সিয়াল,স্কুল,ওয়েব,গেম ছাড়াও একটি পার্সোনাল প্যাক রয়েছে। এই পার্সোনাল প্যাক দিয়ে আপনি চাইলে নিজেই নিজের প্রয়োজনীয় সফটওয়্যার গুলো দিয়ে অ্যাপ্লিকেশন স্যুইট তৈরী করতে পারবেন।৩. LiberKey
লাইবারকি এর ইন্টারফেস যতটা না সিম্পল ঠিক ততটাই কার্যকর বটে। ফাংশনাল মেন্যু ও বিভাগভিত্তিক সফটওয়্যারের ভরপুর। বর্তমানে অ্যাপ্লিকেশনটির তিনটি স্যুইট আছে-বেসিক,স্ট্যান্ডার্ড ও আল্টিমেট। অ্যাপ্লিকেশনটিতে ২৫০টিরও বেশী সফটওয়্যারের এক মহাসংকলন রয়েছে। সফটওয়্যারটি বৈশিষ্টের দিক থেকে অনন্য। নিজের ইউজার লেভেল অনুযায়ী সঠিক স্যুইটি ইন্সটল করে নিন।
৪. Lupo PenSuite
৫. SSuite Office
এসএসস্যুইট অফিস অন্যান্য অফিসগুলোর স্যুইটগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট। অফিস এডিটিং এর বেসিক সবরকম সফটওয়্যারই এতে আছে। আরো আছে স্পেডশীট এডিটর,ওয়ার্ড পেড,ফটো এডিটিং সফট।
অ্যাপ্লিকেশন স্যুইট ব্যবহারের সুবিধা
- অন্তর্ভুক্ত সমস্ত সফটওয়্যারগুলো ফী।
- সফটওয়্যারগুলো ভাইরামুক্ত।
- সফটওয়্যারগুলো আপডেটেড।
- পেনড্রাইভে বহনযোগ্য।
- প্রতিটি সফটওয়্যার ইউজার ফেন্ডলী এবং অধিকাংশই আপনি ব্যবহার করেছেন
আমি প্রতিটিই ব্যবহার করে দেখেছি। মোটামুটি সবগুলোই আমার ভালো লেগেছে। আমাকে রিকোমান্ড করতে বলা হলে আমি অবশ্যই লাইবারকি ও পোর্টেবল অ্যাপস স্যুইটকে রিকোমান্ড করব। কারণ শক্তি দিক থেকে বিবেচনা করলে এই দুইটি স্যুইট খুবই সমৃদ্বশালী।
নিজস্ব অ্যাপ্লিকেশন স্যুইট তৈরী করতে চাইলে উইন পেন প্যাক ব্যবহার করতে পারেন। প্রতিটি স্যুইটের অফিসিয়াল সাইটে গেলে আপনি পূর্ণ সফটওয়্যারের লিস্ট পাবেন। সেখানে রয়েছে জানা অজানা শত শত সফটওয়্যার। ব্যক্তিগতভাবে অ্যাপ্লিকেশেন স্যুইট ব্যবহারে আমি তেমন কোন অসুবিধার সম্মুখীন হয়নি। আপনারা যদি কোন অসুবিধা চিহ্নিত করতে পারেন অবশ্যই মন্তব্য আকারে জানাবেন।
0 comments:
Post a Comment