Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

আপনার মোবাইল ব্রাউজার দিয়েই মোবাইলেই ডাউনলোড করুন ৪০০-৭০০ মেগাবাইট সাইজের মুভিগুলো [টিউটোরিয়াল]

Monday, February 7, 2011

[পাঠকের সুবিধার্থে পোস্টের শুরুতেই বলি, আমরা পিসিতে যে ৪০০-৭০০ মেগাবাইট সাইজের মুভিগুলো ডাউনলোড করি ,আমি সেগুলোই মোবাইল দিয়ে ডাউনলোড করি]
আমার মতো অনেকেরই মুভি ডাউনলোড করার অভ্যাস/বদঅভ্যাস আছে ,প্রতিদিন অন্তত একটা মুভি ডাউনলোড করা চাই চাই । আবার অনেকেই আছে যাদের ইচ্ছা আছে ডাউনলোড করার কিন্তু নেটের শম্ভুক গতি আর ধৈর্য্যহীন হবার কারণে ডাউনলোড করতে চায়না ,একটা মুভি ডাউনলোড করতে মিনিমাম ৪-৫ ঘন্টা লেগেই যায় ,এত দীর্ঘসময় পিসি অন রাখা অনেকের কাছে বিরক্তিকর যাই হোক আমি কিন্তু ধৈর্য্যহীনদের গ্রুপেই ছিলাম ধুর রাতে ডাউনলোড দেই মাঝ রাতে ঘুম ভেঙ্গে দেখি ডাউনলোড বন্ধ হয়ে গেছে এই রকম হাজারো ঝামেলা মাঝে মাঝে ভাবতাম ইশ মুভিগুলো যদি মোবাইলে ডাউনলোড দিতে পারতাম তাহলে একেতো বিদ্যুৎ বাচতো তার উপরে ঝামেলা অনেকটাই কমতো ।
অবশেষে একটা সমাধান পেলাম আর বর্তমানে আমি প্রতিরাতেই একটা করে মুভি ডাউনলোড করি কোন ঝামেলা ছাড়াই শুধু মোবাইলটা চার্জারে লাগিয়ে দেই ঘুম আর সকালে উঠে মুভিটা মোবাইল থেকে পিসিতে ট্রান্সফার করে ফেলি icon smile আপনার মোবাইল ব্রাউজার দিয়েই মোবাইলেই ডাউনলোড করুন ৪০০ ৭০০ মেগাবাইট সাইজের মুভিগুলো [টিউটোরিয়াল] | Techtunes
চলুন কিভাবে এই কাজটি করা যায় ধাপে ধাপে টিউটোরিয়াল দেখি

    1. প্রথমেই আপনাকে ডাউনলোড করতে হবে UC BROWSER নামক মোবাইল ব্রাউজারটি এজন্য এখানে ক্লিক করে ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে নিন
      এই ব্রাউজারটির ডাউনলোড ম্যানাজারটি আমার দেখা সেরা মোবাইল ডাউনলোড ম্যানাজার আমার মোবাইলে প্রায় ২৫+ কেবিপিএস করে ডাউনলোড হয়
      মুভি ডাউনলোড করার বিশ্বস্ত সাইট StageVu থেকে আমরা ডাউনলোড করবো কিন্তু আপনি যখন Uc browser দিয়ে stagevu তে প্রবেশ করবেন তাহলে নেক্সট পেইজ এ যেতে পারবেননা কারণ এ্ই মোবাইল ব্রাউজারটি জাভা স্কীপ্ট সাপোর্ট করেনা
      এজন্য আপনাকে আপনার পিসি থেকে StageVu মুভি লিংকটি কোথাও শেয়ার করতে হবে তারপর মোবাই্ল থেকে সেই লিংকে ক্লিক করলে সরাসরি মুভিটির লিংকে চলে যাবে তারপর ডাউনলোড লিংকে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে অথবা মুভি লিংকটি সরাসরি মোবাইল ব্রাউজারের এড্রেস বারে টাইপ করতে হবে
      উদাহরণ স্বরুপ Astro Boy মুভিটির StageVu সরাসরি লিংক হলো http://stagevu.com/video/xvpsnnzfsyxf এই লিংকে ক্লিক করলে StageVu যাবে সেখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে একদম পিসির মত স্পিডে
      StageVu লিংকগুলো ফেইসবুকে শেয়ার করতে পারেন তারপর মোবাইল থেকে Uc Browser দিয়ে ফেইসবুকে লগিন করে StageVu এর লিংকে ক্লিক করলে সরাসরি মুভির কাছে চলে যাবেন তারপর ডাউনলোড শুরু করে দিতে পারবেন অথবা লিংকটা সরাসরি মোবাইল ব্রাউজারের এড্রেসবারে লিখতে পারেন তাহলেও হবে
      এছাড়া আরও একটি সাইট আছে যেটাতে কোথাও লিংক শেয়ার করা লাগেনা সরাসরি সাইটে যান ডাউনলোডে ক্লিক করুন ডাউনলোড শুরু হয়ে যাবে
      সাইটটির ঠিকানা হলো Magicp30এই সাইটির একটাই সমস্যা সাইটের ভাষা আরবি তবে ভয় পাবেন না প্রথমে সাইটটিতে যান মুভির নামগুলো ইংরেজিতে লেখা মুভির নামের উপরে ক্লিক করুন নিচের দিকে যান মুভির বণর্ণার নিচের দিকে দেখবেন ডাউনলোডের একটা সিম্বল পাবেন এটাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে
    download আপনার মোবাইল ব্রাউজার দিয়েই মোবাইলেই ডাউনলোড করুন ৪০০ ৭০০ মেগাবাইট সাইজের মুভিগুলো [টিউটোরিয়াল] | Techtunes
      এই সাইটের ভাষা আরবি হলেও মুভির সবকিছুই ইংরেজিতে

  • আশা করি এখন থেকে সব মুভিগুলো মোবাইলেই ডাউনলোড করতে পারবেন । টিউটোরিয়ালের কোন অংশ বুঝতে সমস্যা হলে মন্তব্য করে জানাবেন

    0 comments:

    Post a Comment