এসব বিরক্তিকর সমস্যা সহজেই দুর করা সম্ভব যদি আপনি প্রথমবার মুভি ডাউনলোডের সময় সাবটাইটেল ট্রাকটি একটা বিশেষ সফটওয়ার দিয়ে মুভিটির সাথে সেভ করে নেন, তাহলে এই ঝামেলা আর থাকবে না। যখনই দেখুন না কেন, মুভির সাথে সাথে সাবটাইটেলও চালু হবে
কিভাবে করবেন, নিচের ধাপ অনুসরন করুনঃ
প্রথমে সাবটাইটেল যুক্ত করার জন্য এই সফটওয়ারটি ডাউনলোড করুন। এরপর আনজিপ করে সেটআপ দিন।এবার নিচের ছবিতে দেখানো ক্রমানুসারে নিচের ধাপগুলি অনুসরন করুনঃ
- ১. যেহেতু সফটওয়ারটি সেটআপ দেয়া হয়েছে, এখন ডেক্সটপ এর শর্টকাট অথবা স্টার্ট বাটন থেকে MKVmerge GUI এ ক্লিক করুন। যে মুভির সাথে সাবটাইটেল যুক্ত করবেন, তা হার্ডডিক্স থেকে লোকেশন ব্রাউজ করে দিন ADD বাটন এ ক্লিক করে। এরপর আবারও ADD এ ক্লিক করুন, এবার সাবটাইটেল ফাইলটা (.srt format) ব্রাউজ করে দিন হার্ডডিক্স থেকে।যেকোন মুভির জন্য সাবটাইটেল পেতে পারেন, নিচের সাইটগুলি থেকেঃ
- ২. ছবিতে খেয়াল করুন, মুভির লোকেশন আর সাবটাইটেল লোকেশন ব্রাউজের ফলে ৩টা ফাইল দেখাচ্ছে, ৩নংটা হলও সাবটাইটেল ফাইল, এটাকে কার্সর দিয়ে সেলেক্ট করে, সাবটাইটেলের ভাষাটা নির্বাচন করুন Language এ ক্লিক করে।
- ৩. এবার Output File এর নিচের বক্সে লোকেশন ব্রাউজ করে দিন, যেখানে সাবটাইটেল যুক্ত হওয়া মুভিটি সেভ করতে চান।
- ৪. এবার Start Muxing এ ক্লিক করুন। মুভিটে সাবটাইটেল যুক্ত হওয়া শেষ হলেই OK বাটনে ক্লিক করুন।
0 comments:
Post a Comment