নাম দেখেই আশা করি বুঝেছেন আজকের পর্বের নাম কি! যাক গত পর্বে আমি লিখে ছিলাম এক্সপির লাইভ সিডি সম্পর্কে পোষ্ট। তার পূর্বে লিখে ছিলাম ফ্লাশ ডিস্ক দিয়ে উইন্ডোজ ইনস্টল করা নিয়ে। আজ লিখছি এক্সপির কাষ্টমাইজ সিডি নিয়ে দেখুন, আর বেশি বেশি করে মন্তব্য করুন। যে কোন সমস্যা হলে সাথে সাথে লিখবেন মন্তব্যের ঘরে, আমি অতিদ্রুত সমাধান করতে চেষ্টা করব। তো আর কথা নয়, চলুন সামনের দিকে……………………………………..
কম্পিউটারের বিভিন্ন সমস্যার কারণে আমরা উইন্ডোজ ব্যবহার করে থাকি। তো উইন্ডোজ ইন্সটল করতে গেলে উইন্ডোজে বিভিন্ন রকম তথ্য দিতে হয়। যেমন- সিরিয়াল নাম্বার, ইউজার নেম, এডমিনিষ্ট্রেটরের নাম ও পাসওয়ার্ড, কম্পিউটারের নাম ইত্যাদি। এতে যেমন সময়ের অপচয় হয়, তেমনি এটি বিরক্তিকরও বটে। আপনি যদি উইন্ডোজের একটি কাষ্টমাইজ সিডি তৈরি করে রাখেন, তাহলে প্রত্যেক বার সেটআপ দেয়ার সময় আপনাকে এগুলো আর বিরক্ত করবে না। এসব তথ্য সরবারাহ হবে আপনার তৈরিকৃত কাষ্টমাইজ সিডি থেকে।
তো চলুন তৈরি করি উইন্ডোজ এক্সপির কাষ্টমাইজ সিডিঃ
১। nLite সফটওয়্যার দিয়ে আমরা উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করব। সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। তারপর ইনষ্টল করুন। এজন্য আপনার কম্পিউটারে মাইক্রোসফটের ডট নেট ২.০ সংস্করণ ইনষ্টল থাকতে হবে।
২। এবার nLite সফটওয়্যারটি চালু করে ইংরেজী ভাষা নির্বাচিত রেখে Next বাটনে ক্লিক করুন।
৩। Location the Windows installation উইন্ডো থেকে Browse বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারে থাকা উইন্ডোজের লোকেশন (সরাসরি সিডি থেকে হবে না) দেখিয়ে দিন, তাহলে উইন্ডোজের সকল তথ্য চলে আসবে।
৪। এবার Next বাটনে ক্লিক করে আবার Next বাটনে ক্লিক করুন। Task Selection এ All বাটনে ক্লিক করে Next করুন।
৫। Service Pack উইন্ডোতে আপনি চাইলে এক্সপির সার্ভিস প্যাক ৩ যুক্ত করতে পারেন। এজন্য Select বাটনে ক্লিক করুন ও উইন্ডোজ এক্সপির সার্ভিস প্যাকটি দেখিয়ে দিলেই এটি ইন্ট্রিগেট হয়ে যাবে।
৬। এরপরে Next করে Hotfixes, Add-ons and Update Packs উইন্ডোতে নতুন Update Packs বা Add-ons যুক্ত করতে পারবেন।
Hotfixes, Add-ons বা Update Packs পেতে নিচের লিংকে যানঃ
ক। RyanVM Post SP3 Update Pack.
খ। www.winaddons.com
গ। Windows Updates Downloader
ঘ। TheHotfixShare
ঙ। MSFN
চ। SoftwarePatch
৭। Windows Media Player 11 যুক্ত করার জন্য WMP11 Integrator এবং WMP11 installer ডাউনলোড করুন। এরপর WMP11 Integrator এর সাহায্যে উইন্ডোজ এক্সপির সাথে Windows Media Player 11 যুক্ত করুন।
৮। Internet Explorer 7.0 যুক্ত করার জন্য IE7 ডাউনলোড করে nLite এর সাহায্যে .exe ফাইলটি যুক্ত করুন।
৯। এরপরে Next করে Drivers উইন্ডো থেকে প্রয়োজনীয় ড্রাইভার (প্রিন্টার, ল্যান, গ্রাফিক্স, সাউন্ডকার্ড ইত্যাদি) Insert করতে করুন। আপনার যদি মাদারবোর্ডের সিডি বা অন্য যেকোন ড্রাইভার সিডি থাকে তবে শুধু সিডিটি দেখিয়ে দিলেই অটোমেটিকভাবে সব ড্রাইভার নিয়ে নেবে। অথবা http://driverpacks.net/ সাইট থেকে আপনি ড্রাইভার ডাউনলোড করে নিতে পারেন। ইন্টেলের ড্রাইভার ডাউনলোড সাইট হচ্ছে http://downloadcenter.intel.com
১০। এবার Next করে করে Components উইন্ডো থেকে প্রয়োজনীয় কম্পোনেন্টগুলো নির্বাচন করুন এবং Next করুন (লাল চিহ্নিত Components গুলো গুরুত্বপূর্ন তাই এগুলো Disable না করাই ভাল)।
১১। এরপরে Unattended উইন্ডোর General ট্যাবে গিয়ে Product Key দিন। এটি উইন্ডোজ এক্সপির সিরিয়াল নম্বর।
১২। এবার User ট্যাবে গিয়ে User Create করুন। এখানে আপনি আপনার নাম, একাউন্টের নাম, পার্সওয়ার্ড ইত্যাদি তথ্য দিন।
১৩। Owner and Network ID ট্যাবে আপনি আপনার Computer Name এবং Workgroup দিন, যা পরবর্তীতে LAN Networking করার সময় আপনার কাজে আসবে।
১৪। Regional ট্যাবে গিয়ে আপনি আপনার Location, Localization, Timezone, Language group ইত্যাদি তথ্য দিন যাতে পরবর্তীতে ইন্সটলের সময় আপনাকে আর দিতে না হয়।
১৫। এখন Next করে Options উইন্ডোর General ট্যাব থেকে প্রয়োজনবোধে বিভিন্ন অপশনস পরিবর্তন করতে পারেন।
১৬। Options উইন্ডোর Patches ট্যাব থেকে Maximum unfinished simultaneous connections সেট করুন ১০০ থেকে ১০০০ এর মধ্যে। USP Port Polling Frequency এ প্রয়োজনমত USP Polling Frequency সেট করুন। Unsigned Themes Support আপনাকে 3rd Party Themes ব্যবহার করতে দেবে তাই এটিকে Enable রাখুন। Windows File Protection এটি সুবিধাজনক মনে হলেও এটি Disable রাখাই আমার মনে হয়েছে ভাল, কারন প্রয়োজনে অনেকসময় Windows File চেঞ্জ করার দরকার হতে পারে।
১৭। এবার Next করে Tweaks উইন্ডো থেকে প্রয়োজনীয় টোয়ীক এবং সার্ভিস নির্বাচন করুন। এগুলো হচ্ছে উইন্ডোজের বেসিক সেটিং যেমনঃ ডেক্সটপে মাই কম্পিউটার আইকন থাকবে কিনা, উইন্ডোতে সাইড ম্যানুতে কি কি অপসন থাকবে, কন্ট্রোল প্যানেল কিভাবে সাজানো থাকবে ইত্যাদি।
১৮। এরপর Next বাটনে ক্লিক করলে Do you want to start the process? আসবে। Yes দিন, তাহলেই Process শুরু হবে।
১৯। প্রসেস শেষ হলে Next করলে Bootable ISO উইন্ডো আসবে। এখান থেকে আপনি সরাসরি সিডিতে রাইট করতে পারবেন বা বুটেবল ইমেজ তৈরী করতে পারবেন পরবর্তিতে রাইট করার জন্য। বুটেবল ইমেজ তৈরী করতে Mode এ Create Image নির্বাচন করে Label লিখে Make ISO বাটনে ক্লিক করুন।
২০। এবার নির্দিষ্ট লোকেশন দেখিয়ে Save করুন।
ব্যাস এরপরে উক্ত ইমেজ সিডিতে রাইট করলেই হয়ে গেলো আপনার কাস্টমাইজ উইন্ডোজ এক্সপি।
আসুন এবার তৈরি করি উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি (১০০% কমপ্লিট)
Tuesday, March 1, 2011
Labels:
TIPS AND TRICKS
Subscribe to:
Post Comments (Atom)















0 comments:
Post a Comment