Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

Zumo Drive সকলের জন্য অতি প্রয়োজনীয় একটি সফটওয়্যার

Tuesday, March 1, 2011

Zumo Drive – একটি ক্লাউড সফটওয়্যার। অনেকেই বলবেন "আমাদের নেট এখনও ক্লাউড ব্যবহারের উপযুক্ত নয়" বা "সাধারণ মানুষের ক্লাউড ব্যবহারের দরকার কি?" কয়েকদিন ব্যবহার করলেই বুঝবেন এটি কত প্রয়োজনীয়। জুমো ড্রাইভ ইনস্টল করলে আপনার পিসিতে একটি নতুন ড্রাইভ দেখাবে -
11 Zumo Drive সকলের জন্য অতি প্রয়োজনীয় একটি সফটওয়্যার | Techtunes
আমার টিউনটি কঠিন মনে হতে পারে, কারন এটি আমার ১ম টিউন। কিন্তু সফটওয়্যাটি ব্যবহার করা খুবই সহজ। জুমো ড্রাইভের একটি সংক্ষিপ্ত বর্ননা দেয়া হল –
# আপনার প্রয়োজনীয় ফাইল/ফোল্ডার জুমো ড্রাইভে রাখুন। এগুলো ব্যবহার করুন যেকোন জায়গা থেকে এবং যেকোন ডিভাইসে। যেমন – ডেক্সটপ, ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি।
মনে করি ১০০ মেগার একটি ফোল্ডার আপলোড করবেন। জুমো ড্রাইভে কপি করতে লাগবে মাত্র ১ মিনিট। আপনার কাজ এখানেই শেষ। যখন নেট থাকবে তখন জুমো ড্রাইভ আপনাকে কোন রকম বিরক্ত না করে তার সার্ভারে আপলোড করে নিবে এই ফাইল।
# আপনার পিসির প্রয়োজনীয় ফোল্ডার লিঙ্ক করতে পারেন জুমো ড্রাইভে।
2 Zumo Drive সকলের জন্য অতি প্রয়োজনীয় একটি সফটওয়্যার | Techtunes
এর অর্থ পিসি ক্রাস করলেও ফাইল হারাবেনা কখনও। ফোল্ডারের কোন ফাইল এডিট করলে তাতক্ষনিকভাবে তা আপলোড হয়ে যাবে জুমো সার্ভারে।
# আপনার ফাইল/ফোল্ডার বিভিন্নভাবে শেয়ার করতে পারেন অন্যের সাথে। মনে করি ৮৫ মেগার একটি ফোল্ডার আপনাকে আমি পাঠাবো। এক্ষেত্রে শুধু লিঙ্কটি দিব আপনাকে। এই লিঙ্কটি ক্লিক করলেই বুঝতে পারবেন।
লিঙ্কের ক্ষেত্রে আরও কিছু সুবিধা দেয় জুমো ড্রাইভ। যেমন – আপনার ২জন বন্ধুকে ডাউনলোড করতে দিলেন, আবার অন্য ১জনকে এডিট করার পারমিশন দিলেন।
# ডেক্সটপে অধিকাংশ কাজ করলেও আপনি বাহিরে ল্যাপটপ ব্যবহার করেন। এক্ষেত্রে একই ফাইল দুই জায়গায় কপি করে রাখতে আপনি বিরক্ত হতে পারেন। সহজ সমাধান জুমো ড্রাইভ। ডেক্সটপে জুমো ড্রাইভ ইনস্টল করার পর একই ইউজার নেইম দিয়ে ল্যাপটপে জুমো ড্রাইভ ইনস্টল করুন।

0 comments:

Post a Comment