আজকে আমরা ওয়ার্ডপ্রেসের একটা বড় সমস্যার সমাধান করব, যেটা আপনার ওয়ার্ডপ্রেস ব্যবহারের সীমাবদ্ধতাকে কমিয়ে আপনার জীবনকে করে দেবে আরো সহজ,চিন্তাহীন।
সর্বপ্রথমে বলে রাখি, আমি কোনো বড় এক্সপার্ট নই, নিজের সমস্যার সমাধান করতে যেয়ে এই পদ্ধতিটি বের করে ফেলি, এক্সপার্টরা মাফ করবেন। বড় বাস্তবতা হলো, নেটে খুজে এর সমাধান আমি আজও পাইনি। হতে পারে সেটা আমার সমস্যা, যাহোক সমাধান হয়েছে এটাই বড় কথা।
এটি আজকে একবারে শেষ না করতে পারলে পরবর্তীতে শেষ করব।
সমস্যার ধরন :
মূলত, আমি আগে একবার সাইটে ওয়ার্ডপ্রেস চালাতাম, কয়েকমাস চলার পর কোনো কারনে হোষ্টিঙ চেন্জ করতে হয়। সবারই জানা আছে যে, ওয়ার্ডপ্রেস cpanel ইউজার আইডির সাথে _wrdp1 জুড়ে দিয়ে mysql ডাটাবেজ তৈরী করে। এখন আমার cpanel ইউজার আইডি banglain হলে ওয়ার্ডপ্রেস ডিফল্ট এ banglain_wrdp1 তৈরী করবে। আমি হোষ্টিং চেন্জ করার সাথে সাথে কিছু সমস্যা কারনে প্রোভাইডার cpanel ইউজার আইডির চেন্জ করে banglai1 আইডি দেয়। এই আইডি চেন্জ হলে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ডাটাবেস হবে banglain_wrdp1 যা কিনা পুরোই আলাদা। আমার আগের ডাটাবেস এর ব্যাকআপ থাকলেও তা কোনো কাজে আসবে না, কেননা দৃটো database নাম পুরোই আলাদা, কেউ কাউকে রিপ্লেস করবে না, আর আগের ডাটাবেজ রিলোড করাতে না পারলে আগের পোষ্ট, কমেন্টও ফিরে আসবে না।
এজন্যে কিভাবে একটা ডাটাবেস আরেকটার মধ্যে চালিয়ে দেয়া যায় সেটার মিশণে নামলাম।
যেসকল জিনিস থাকা জরুরী:
আনপর অবশ্যই কয়েকটা জিনিস না থাকলে Database Reload করতে পারবেন না।
* Database Backup
* Theme Backup (যে ডাটাবেজ এর ব্যাকআপ, সেটার সাথে ব্যবহ্রত ওয়ার্ডপ্রেস থিমটাও, এটা খুবই জরুরী )
* Admin Id (আপনার ওয়ার্ডপ্রেস যে এডমিনের আইডি দিয়ে সেটআপ হয়েছিলো সেটা, খুবই জরুরী)
* আনজিপ করার Soft. যেমন 7zip, এটাও খুব দরকারী
* আপনার নতুন হোস্টে আপনার wordpress database নাম কি হতে পারে তা জানা। স্বভাবতই এটি হবে আপনার cpanel user id_wrdp1
পর্যায় ১ :
যেহেতু ্আমি ধরে নিচ্ছি যে, আপনি নতুন হোষ্টিং এ আছেন, আর অন্য একটা ডাটাবেজ Load করবেন, সেহেতু, cpanel থেকে আরসকল database মুছে ফেলুন MySQL® Databases থেকে, সকল user ও মুছে ফেলুন (যদি এগুলো খথকে থাকে তো )
Cpanel থেকে Phpmyadmin এ যান। বামপাশে দেখুন কোনো database দেখাচ্ছে না।
পর্যায় ২:
এবারcpanel এ যান, একদম নিচে fantastico de luxe আছে, এতে যান, বামপাশে wordpress আছে, ওটায় ক্লিক করলে New Installation আসবে, চাপ দিন। ইন্সটলেশন পেজ আসবে, বিস্তারিত বললাম না, তবে, খুবই গুরুত্বপূর্ন যে Admin access data তে আগের Admin এর আউডি দিবেন। পরবর্তী ধাপে যান, Finish installation দিয়ে আপনার wordpress ইন্সটল হবে।
ভিজিট করে দেখুন আপনার wordpress কাজকরছে কিনা,
* এ প্রক্রিয়ায় আসলে New Database xxxxx_wrdp1 এবং
*New User xxxxx_wrdp1 তৈরী হয়েছে।
দেখছে একই রকম, Confused হবেননা যেন।
পর্যায় ৩:
আমাদের মূল স্ট্রাকচার তৈরী শেষ, এবার এখানে আমাদের database কে ডুকাতে হবে।
ওয়ার্ডপ্রেসের একটি বড় সমস্যা : ডাটাবেস রিস্টোর করতে না পারা হোষ্টিং ইউজার আইডি চেন্জ হলে
Saturday, April 9, 2011
Labels:
Blogging
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment