Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

Pen drive কে NTFS এ ফরম্যাট করুন কোন সফটওয়্যার ছাড়া

Saturday, April 9, 2011

আমরা জানি যে Pen drive (ইউএসবি) ড্রাইভগুলো ফ্যাট (FAT বা FAT32) হিসাবে ফরম্যাট করা যায়। কিন্তু আপনি চাইলে Pen Drive কে NTFS হিসাবেও ফরম্যাট করতে পারেন। NTFS এর সুবিধা হচ্ছে এতে শতকরা ৫-৪০ ভাগ যায়গা বৃদ্ধি পায়। এছাড়াও NTFS এর অনান্য বৈশিষ্ট বজায় থাকবে কিন্তু অসুবিধা হচ্ছে কিছু ক্ষেত্রে গতি কমে যাবে এবং সবসময় Pen Drive কে Safely Remove করতে হবে।
NTFS হিসাবে ফরম্যাট করতে প্রথমে USB পোর্টে Pen Drive টিকে সংযুক্ত করুন। এবার My Computer থেকে Pen Drive এর উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। এবং Hardware  ট্যাব থেকে আপনার যুক্ত করা Pen Drive টি নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এখন Policies ট্যাব থেকে Optimize for Performance অপশন বাটন (সাধারণত Optimize for quick removal চেক করা থাকে) চেক করে OK করুন। এবার My Computer থেকে Pen Drive এর উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Format এ ক্লিক করুন তাহলে ফরম্যাট ডায়ালগ বক্স আসবে। এখানে File System এ NTFS দেখা যাবে যা আগে ছিলো না। এখন NTFS নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করে ফরম্যাট করুন।

0 comments:

Post a Comment