Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

এক্সপির ইউজার ফোল্ডার তৈরি

Sunday, June 13, 2010

মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে একাধিক ইউজার ফোল্ডার তৈরি করা যায়। এই ইউজার ফোল্ডারগুলো এককভাবে ব্যবহার করা যায়। একটি ফোল্ডার ব্যবহার করে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি চালানো যাবে এবং পরে অন্যসব ফোল্ডার ব্যবহার করা যাবে, যা উইন্ডোজের আগের সংস্কারগুলোতে ছিল না। নির্দিষ্ট একটি ইউজার ফোল্ডারে কাজ করার সময় অন্য একটি ইউজার ফোল্ডারও ব্যবহার করা যাবে। Start থেকে Log-off-এ ক্লিক করুন। পর্দায় Log-off windows ডায়লগ বক্স পাবেন। এবার switch user লেখা ফোল্ডারের ওপর মাউস ক্লিক করতে হবে। To begin, click you user name-এর উইন্ডোসহ ইউজার ফোল্ডারগুলো দেখা যাবে। এখন প্রয়োজনীয় ফোল্ডারে ক্লিক করুন বা যে ফোল্ডারটি ব্যবহার করতে হবে সেটিতে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে নির্দিষ্ট ইউজার ফোল্ডারে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি চালু হবে। এভাবে একাধিক ফোল্ডার ব্যবহার করে মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি রান করা যাবে

0 comments:

Post a Comment