বাংলা গান নিয়ে লাইভগান ডটকম
Sunday, June 13, 2010
ইন্টারনেটে বাংলা সঙ্গীতপ্রেমীদের জন্য কেবল বাংলা গান নিয়েই করা হয়েছে লাইভগান ডটকম। এ সাইটে বাংলা গানের ভক্তরা পাবেন তার পছন্দের প্রায় সব গান। ১৯৫০ থেকে অদ্যাবধি যেসব গান রিলিজ পেয়েছে সেগুলোর প্রায় সবই এ ওয়েবসাইটে রাখার জন্য সাইট নির্মাতারা চেষ্টা করে যাচ্ছেন বলে জানা গেছে। নজরুল, রবীন্দ্র, লালন, ভাটিয়ালি, ভাওয়াইয়া, কীর্তন, ক্লাসিক্যাল, ব্যান্ড, আধুনিক, ফোক, রক, ফিউশন, মেটাল, ইন্সট্রুমেন্টালসহ নানা ক্যাটাগরি থেকে সহজেই খুঁজে নেয়া যাবে পছন্দের গানটি। গান খুঁজে পেতে অ্যালবাম, টাইটেল কিংবা আর্টিস্টের নাম দিয়ে সার্চিং অপশনসহ রয়েছে নিজস্ব প্লে লিস্ট তৈরির সুবিধা। তবে এ সাইটে কোনো ডাউনলোড অপশন রাখা হয়নি। মোটামুটি মানের ইন্টারনেট স্পিড (১২৮ কেবি) থাকলেই শ্রোতারা ইন্টারনেট থেকে সরাসরি গান শুনতে পারবেন। বিস্তারিত : www.livegaan.com
Labels:
Online Working site
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment