কম্পিউটারের গতি বৃদ্ধির জন্য কম্পিউটার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটাও জরুরি। আর এজন্য আপনার কাজের ধরন অনুযায়ী দু’এক সপ্তাহ পর পর নিচের পদ্ধতি অনুসরণ করে আপনার কম্পিউটারকে দিতে পারেন আরও কিছুটা দ্রুত গতি।
-আপনার কম্পিউটারের স্টার্ট মেন্যু থেকে সার্চে গিয়ে .নধশ লিখে এন্টার দিন এবং ব্যাকআপ ফাইলগুলো ডিলিট করুন। সার্চে recent লিখে এন্টার দিন এবং রিসেন্ট ফাইলগুলো ডিলিট করুন। .tmp লিখে এন্টার দিন এবং টেম্প ফাইলগুলো ডিলিট করুন।
-কম্পিউটারের স্টার্ট মেন্যু থেকে রানে গিয়ে prefetch লিখে এন্টার দিন এবং নতুন উইন্ডোতে যে ফাইলগুলো আসবে তার সব ফাইল ডিলিট করুন। রানে গিয়ে temp লিখে এন্টার দিয়ে অতঃপর টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে ফেলুন। আবার %temp% লিখে এন্টার দিয়ে যে উইন্ডো আসবে সেখান থেকে টেম্পোরারি ফাইলগুলো তা ডিলিট করুন, যে টেম্পোরারি ফাইলটি ডিলিট হচ্ছে না সেটি রেখে অন্যগুলো ডিলিট করে দিন। রানে tree লিখে এন্টার প্রেস করুন।
-আপনার কম্পিউটারের প্রতিটি ড্রাইভে মাউসের ডান বাটন ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে ডিস্ক ক্লিনআপ অপশনটি ব্যবহার করুন। এছাড়া প্রতি মাসে অন্তত একবার ডিস্ক ডিফ্রাগমেন্টেশন করুন। ঈঈষবধহবত্ সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment