ইন্টারনেটে বাংলা ডিকশনারি
Sunday, June 13, 2010
ইন্টারনেটে কোন ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শব্দটির বাংলা অর্থের জন্য প্রয়োজন পড়ে ডিকশনারির। তখন শব্দের অর্থ বের করার জন্য বসে পড়তে হয় ডিকশনারি নিয়ে, খুঁজতে হয় পৃষ্ঠার পর পৃষ্ঠা। এ সমস্যা থেকে পরিত্রাণের জন্য ইন্টারনেটে রয়েছে চমত্কার একটি অনলাইন বাংলা ডিকশনারি বিষয়ক ওয়েবসাইট। ‘দরজা’ নামক এ ওয়েবসাইটটিতে খুব সহজেই জানা যাবে যে কোনো ইংরেজি শব্দের বিস্তারিত বাংলা অর্থ। এছাড়া এ সাইটের মাধ্যমে যে কোনো ইংরেজি ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শব্দটির বাংলা অর্থ জানার জন্য কাঙ্ক্ষিত শব্দটিতে দু’বার ক্লিক করলেই শব্দের বাংলা অর্থ জানা যাবে। ওয়েবসাইটটিতে আরও রয়েছে গ্রাহকদের জন্য ফোরাম সুবিধা ও অনলাইন সংবাদপত্রের লিংক। সাইটটির ঠিকানা : www.doroja.com ।
Labels:
Online Working site
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment