Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

এবার সিনেমা দেখা যাবে ইউটিউবে

Friday, June 25, 2010

জনপ্রিয় ভিডিও শেয়ারিং এর ওয়েবসাইট ইউটিউবে এখন শুধু সাধারণ ভিডিও নয়, এর পাশাপাশি বিনামূল্যে সিনেমাও দেখা যাবে। www.youtube.com/movies লিংকে উচ্চমানের এবং মধ্যম মানের সিনেমা দেখা যাবে। চাইলে ডাউনলোডও করা যাবে। এই সিনেমার লিংক বা এ্যাডম্বেট নিজের ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহারও করা যাবে। বিভিন্ন ক্যাটাগরির সিনেমার মধ্যে বলিউডের জনপ্রিয় কিছু সিনেমা রয়েছে। বলিউডের সিনেমার সরাসরি লিংক হচ্ছে www.youtube.com/movies?b=18।
এস এম মেহেদী আকরাম
বিনা মূল্যে অ্যাভাস্ট ৫ বেটা
বিনা মূল্যের অ্যান্টি ভাইরাস সফটওয়্যারগুলোর মধ্যে অ্যাভাস্ট বেশ জনপ্রিয়। সম্প্রতি অ্যাভাস্টের নতুন সংস্করণ ৫ বেটা (নিরীক্ষামূলক) প্রকাশিত হয়েছে। চেহারাসহ (ইন্টারফেস) অনেক কিছুরই পরিবর্তন আনা হয়েছে এই নতুন সংস্করণে। আর জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ইংরেজি ভাষায় স্পাইওয়্যার ডক্টর থাকলেও ফরাসি, জার্মান, ইতালীয়, চেক, স্প্যানিশ, রুশ, পর্তুগিজ ও পোলিশ ভাষায় অ্যাভাস্ট যুক্ত হয়েছে। অ্যাভাস্ট ৫ বেটা সংস্করণ নামানো যাবে www.avast.com ঠিকানার ওয়েবসাইট থেকে। ৩৮ মেগাবাইটের এই অ্যান্টিভাইরাস ইনস্টল করার পরে বিনা মূল্যে এক বছরের জন্য নিবন্ধন করা যাবে। এ জন্য অ্যাভাস্ট ৫-এর Maintenance/Registration-এ যেতে হবে। এ ছাড়া বিনা মূল্যের কিছু অ্যান্টি ভাইরাস সফটওয়্যারের নাম, ওয়েবসাইট ও তুলনামূলক চিত্র পাবেন www.av-comparatives.org ঠিকানার ওয়েবসাইট থেকে।

0 comments:

Post a Comment