Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

অ্যাটাচ ফন্ট ইনস্টল

Friday, June 25, 2010

অ্যাটাচ করা কোনো ফন্ট এলে ফন্টটিকে ইনস্টল করে নিতে হয়। ইনস্টল করা থাকলে যে মেইলটি এসেছে সেটিতে এ ফন্ট থাকলে তা ওপেন করে পড়া যাবে। এজন্য নিচের পদক্ষেপগুলো নিতে হবে :
মেইলটি রিসিভ করুন। অ্যাটাচ করা ফন্ট দেখা যাবে। ফন্টটির নামের উপরে মাউস পয়েন্টার নিলে এটি হার্ড ডিস্কের কোন্ অবস্থানে আছে সে লোকেশন দেখাবে। Start>Control Panel>Fonts নির্দেশ দিন। File মেনুতে ক্লিক করে Install New font-এ ক্লিক করুন। Add Fonts নামে একটি ডায়ালগ বক্স আসবে। ফন্টটি হার্ড ডিস্কের যে লোকেশনে আছে তা নির্দিষ্ট করে ড়শ বাটনে ক্লিক করুন।
ইনকামিং মেইলের রিপ্লাই
ইনকামিং ই-মেইল পড়ার পর আপনি ইচ্ছে করলে তখনই তার রিপ্লাই দিতে পারেন। সেজন্য যে মেইলটির রিপ্লাই দিতে চান সেটি সিলেক্ট করুন অথবা ওপেন করুন। Message মেনুতে ক্লিক করে Reply-এ ক্লিক করুন। অথবা Ctrl+R কি দুটি চাপুন। লক্ষ্য করে দেখুন আপনার কাছে আসা মেইলটিসহ একটি মেসেজ উইন্ডো ওপেন হয়েছে এবং To: ফিল্ডে মেইলটির অ্যাড্রেস স্বয়ংক্রিয়ভাবে চলে এসেছে। আপনার প্রয়োজনীয় লেখা টাইপ করে সেন্ড নির্দেশ দিয়ে মেইলটি পাঠিয়ে দিন।

0 comments:

Post a Comment